সোমবার, ০৫:২২ পূর্বাহ্ন, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নামমাত্র যুদ্ধবিরতি, লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২,৫০০ হজের নিরাপত্তায় যে নির্দেশনা দিল সৌদি হরমুজ নিয়ে নতুন শঙ্কায় রাশিয়া হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু বললেন এনবিআর চেয়ারম্যান; কর ব্যবস্থাকে আরও জনবান্ধব করতে কাজ করছে সরকার তীব্র গরমের পর অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই নারী শিক্ষক সাময়িক বরখাস্ত পাম্পে দাঁড়িয়ে শতাধিক মোটরসাইকেল, বোতলে দেওয়া হচ্ছে তেল চিরকুট লিখে ঢাবি ছাত্রীর ‘আত্মহত্যা’, পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী পররাষ্ট্র প্রতিমন্ত্রী; যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যার বিচার চায় বাংলাদেশ

‘নির্বাচন সামনে রেখে সরকার ষড়যন্ত্র করছে’

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২
  • ২৩৮ বার পঠিত

বিএনপির সভা-সমাবেশ ঠেকাতেই সরকার বিধিনিষেধ আরোপ করেছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। আজ মঙ্গলবার (১১ই জানুয়ারি) দুপুরে, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, নিষেধাজ্ঞা দিয়ে সরকারবিরোধী আন্দোলন ঠেকানো যাবে না। আন্দোলন দমানোর জন্য নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক মামলায় ষড়যন্ত্রের মাধ্যমে সাজা দেওয়া হচ্ছে। আগামী নির্বাচন সামনে রেখে সরকার এ ধরনের ষড়যন্ত্র করছে। টিকা ও করোনা সামগ্রী নিয়ে কেলেংকারি ছাড়া আর কিছু দিতে পারেনি সরকার। সঠিক ব্যবস্থা নিতে পারলে দেশে করোনার সংক্রমণ বাড়তো না বলেও দাবি করেন বিএনপির এই নেতা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com