বৃহস্পতিবার, ১০:২৫ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীনে অর্থনীতি বেহাল! প্রবৃদ্ধির পূর্বাভাস হ্রাস বিশ্বব্যাংকের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
  • ১৮১ বার পঠিত

নতুন বছরেও বিশ্ব অর্থনীতির আকাশ মেঘলা থাকার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। ছাঁটাই করেছে ২০২৩ সালে বিশ্ব অর্থনীতির সম্ভাব্য প্রবৃদ্ধির হার। মঙ্গলবার প্রকাশিত বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং চীনে বৃদ্ধির হার কমার কারণেই সামগ্রিকভাবে বিশ্ব অর্থনীতির হাল খারাপ হবে।

বিশ্বব্যাংকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, নতুন বছরে বিশ্ব অর্থনীতির বৃদ্ধির হার সম্ভবত দাঁড়াবে ১.৭ শতাংশ। যা গত জুনে তাদেরই করা ৩ শতাংশ পূর্বাভাসের তুলনায় ১.৩ শতাংশ কম। গত ডিসেম্বরে বিশ্বব্যাংক প্রকাশিত ‘ইন্ডিয়া ডেভেলপমেন্ট আপডেট’-এর পূর্বাভাস অনুযায়ী ২০২২-২৩ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬.৯ শতাংশে দাঁড়াতে পারে। গত অক্টোবরে প্রকাশিত রিপোর্টে যা ৬.৫ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছিল।

করোনাভাইরাস সংক্রমণের ‘ক্ষত’ এখনো পুরোপুরি সারেনি। ‘গোদের উপর বিষফোঁড়া’ হয়ে দাঁড়িয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং চীন-তাইওয়ান সংঘাত। যার প্রভাব পড়েছে মূল্যবৃদ্ধিতে। আপাতত এই পরিস্থিতিতে আর্থিক প্রবৃদ্ধিতে ‘ইতিবাচক সম্ভাবনা’ দেখছে না বিশ্বব্যাংক। অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র এই বছর মন্দার অভিঘাত কিছুটা এড়াতে পারে বলে বিশ্বব্যাংক ভবিষ্যদ্বাণী করেছে। রিপোর্টে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ০.৫ শতাংশ বৃদ্ধি পাবে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com