বুধবার, ০৭:৫৭ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪ এবার এনসিপির গাড়িবহর বাহুবলে আটকে দিল পুলিশ

ওয়াসা ভবনে সাংবাদিক প্রবেশে বাধা : ইউডিজেএফবি’র নিন্দা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ১৮৬ বার পঠিত

রাজধানীর কারওয়ানবাজারস্থ ঢাকা ওয়াসা ভবনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বাধা দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ (ইউডিজেএফবি)।

মঙ্গলবার (১০ জানুয়ারি) ইউডিজেএফবি’র সভাপতি অমিতোষ পাল ও সাধারণ সম্পাদক সোহেল মামুন এক বিবৃতিতে বলেন, কোনো প্রতিষ্ঠানের সংবাদ সংগ্রহ এবং সংবাদ সম্মেলন কাভারের অধিকার সব সাংবাদিকেরই রয়েছে। কিন্তু ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান বরাবরই পেশাদার সাংবাদিকদের এড়িয়ে বিভিন্ন সভা-সেমিনার করে থাকেন। অনেক সংবাদ সম্মেলনেই সাংবাদিকদের জানানো হয় না। পছন্দের দু’চারজনকে নিয়ে এসব সংবাদ সম্মেলন করে থাকেন। মঙ্গলবারও এর ব্যতিক্রম ঘটেনি।

এ দিন ওয়াসার এমডির পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন কাভার করতে গেলে মূল ফটকেই আটকে দেয়া হয় সাংবাদিকদের। একটি বিশেষ তালিকায় নাম থাকা কয়েকজন সাংবাদিকের বাইরে কাউকেই ঢুকতে দেয়া হয়নি। কর্মচারীরা জানান, এই তালিকার বাইরে কাউকে ঢুকতে কর্মকর্তারা নিষেধ করেছেন।

নেতৃদ্বয় বলেন, একটি সরকারি সংস্থার সংবাদ সম্মেলন কাভার করতে যাওয়া সাংবাদিকদের গেট থেকে ফিরিয়ে দেয়া স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। পেশাগত দায়িত্ব পালনে বাধা দেয়ার শামিল। এর মাধ্যমে ঢাকা ওয়াসা এবং এমডি তাকসিম এ খানের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা আরো ঘনিভূত হচ্ছে। তাদের এমন আচরণে সাংবাদিক সমাজ ক্ষুদ্ধ।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, আমরা আশা করি, ওয়াসার এমডি’র শুভ বুদ্ধির উদয় হবে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা না দেয়ারও আহ্বান জানান তারা।

উল্লেখ্য, এর আগেও পেশাদার গণমাধ্যমের বড় একটি অংশকে পাশ কাটিয়ে সংবাদ সম্মেলন করেন ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com