বৃহস্পতিবার, ০৭:২১ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

আপাতত বন্ধ হচ্ছে না শিক্ষাপ্রতিষ্ঠান : শিক্ষামন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
  • ২৮৬ বার পঠিত

আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে না। বর্তমানে যেভাবে সীমিত পরিসরে চলছে, সেভাবেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে এবং শিক্ষা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী আজ সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও জানান, কোভিড টিকা নিতে শিক্ষার্থীদের এখন থেকে জন্ম নিবন্ধন সনদ লাগবে না। তারা পরিচয়পত্র দেখিয়েই টিকা নিতে পারবে।

এ ছাড়া শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। চলতি মাসে ১২ বছরের বেশি বয়সি শিক্ষার্থীদের কোভিড টিকার প্রথম ডোজ দেওয়ার কার্যক্রম শেষ হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ১২ বছরের বেশি বয়সি শিক্ষার্থীদের মধ্যে যারা এখনও এক ডোজ টিকাও পায়নি, তারা আপাতত শিক্ষাপ্রতিষ্ঠানে যাবে না। তারা অনলাইনে ক্লাস করবে। তাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। অন্তত প্রথম ডোজ টিকা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হবে। তবে, অনূর্ধ্ব ১২ বছর বয়সি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে কোনো বাধা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে কোনো বিধিনিষেধ আরোপ করেনি।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com