বৃহস্পতিবার, ১২:৫৭ পূর্বাহ্ন, ০১ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বেওয়ারিশ কুকুরের উৎপাত, চরম দুর্ভোগে গৌরনদী পৌরবাসী নাঠৈ মাধ্যমিক বিদ্যালয়ে অভিযান: অপরাধমূলক আচরণে যুবকের ৩ মাসের কারাদণ্ড গৌরনদী উপজেলা প্রশাসনের জনসচেনতায় ভ্রাম্যমান আদালত পরিচালিত  আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত উজিরপুরে আটিপাড়ায় ফের সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত  চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: চরমোনাই পীর নিউইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন, ব্যয় হবে ১৫,৮২৩ কোটি টাকা এয়ারবাস থেকেও ১০টি উড়োজাহাজ কিনবে সরকার, চুক্তি অক্টোবরে একযোগে ৬৮ এসিল্যান্ড প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি

অ্যারেনা অব ভ্যালোর বাংলাদেশের গ্র্যান্ড ফাইনাল ২১ জানুয়ারি

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ২৯৪ বার পঠিত

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা ই-স্পোর্টস টুর্নামেন্টে অ্যারেনা অব ভ্যালোর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপের গ্র্যান্ড ফাইনাল আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

অ্যারেনা অব ভ্যালোর চীনের টেক জ্যায়ান্ট টেনসেন্ড-এর জনপ্রিয় গেম।

আয়োজকরা জানান ,অ্যারেনা অব ভ্যালোর বাংলাদেশি প্রতিযোগীদের মধ্য থেকে বিজয়ীদের জন্য ২৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। বিশ্বখ্যাত এই গেমটিকে বাংলাদেশে আরও জনপ্রিয় করতে এবং প্রতিযোগীদের উৎসাহ দিতে ক্রিকেটার ইমরুল কায়েস, অভিনেতা ফেরদৌস, চিত্রনায়িকা সোনিয়াসহ দেশসেরা ইউটিউবার, খেলোয়াড় ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বরা এ আয়োজনে যুক্ত রয়েছেন।

এদিকে গত ৩ জানুয়ারি রাজধানীর যমুনা ফিউচার পার্কের ডি ব্লকের ইস্ট কোর্টের গ্রাউন্ড ফ্লোরে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার ঢাকা অঞ্চলের ফাইনাল। ঢাকার পর ৭ জানুয়ারি খুলনা, ১৪ জানুয়ারি চট্টগ্রাম অঞ্চলের ফাইনাল শেষে ঢাকায় ২১ জানুয়ারি প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্ট সময়সূচি www.aovesportsbd.com এ দেখা যাবে। সরাসরি খেলা দেখতে অ্যারেনা অব ভ্যালোরের ইউটিউব, ইনস্টাগ্রাম ও ফেসবুকে লগইন করতে হবে।

উল্লেখ্য, অ্যারেনা অব ভ্যালোর একটি বিশ্বখ্যাত ফাইভ ভি ফাইভ মাল্টি প্লেয়ার অনলাইন প্রতিযোগিতামূলক গেম। সাধারণ মোবা (MOBA) খেলার সঙ্গে এর পার্থক্য হচ্ছে, এ গেম মোবাইলেও খেলা যায়।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com