শুক্রবার, ০১:৫৩ পূর্বাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী গার্লস কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়। – জহির উদ্দিন স্বপন  গৌরনদীতে সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা রেমিট্যান্স যোদ্ধা চালিকাশক্তি ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি

পরীক্ষামূলকভাবে দেশের ৬ এলাকায় ফাইভ-জি চালু

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৪০৫ বার পঠিত

পঞ্চম প্রজন্মের মোবাইল প্রযুক্তিতে প্রবেশ করল বাংলাদেশ। রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক দেশের ছয়টি এলাকায় পরীক্ষামূলকভাবে ফাইভ-জি সেবা চালু করেছে।

আজ রোববার ঢাকায় র‍্যাডিসন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠান থেকে পরীক্ষামূলকভাবে ফাইভ-জি সেবা চালু করা হয়। এতে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে হুয়াওয়ে। এর মাধ্যমে উচ্চ গতির মোবাইল ইন্টারনেটের জগতে প্রবেশ করল দেশ।

তবে শুরুতেই দেশের বেশিরভাগ টেলিটক গ্রাহক ফাইভ-জি সেবা উপভোগ করতে পারছেন না। ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, সচিবালয়, ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়া এবং সাভারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় এই সেবা পাওয়া যাবে।

অনুষ্ঠানে জানানো হয়, টেলিটক পর্যায়ক্রমে জেলা পর্যায়ে ফাইভ-জি নেটওয়ার্ক সম্প্রসারণ করবে। আগামী বছরের মধ্যে ২০০টি এলাকায় এই সেবা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা আছে প্রতিষ্ঠানটির।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com