রবিবার, ১০:২৭ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

রংপুর সিটি নির্বাচনের তফসিল ঘোষণা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ২০৪ বার পঠিত

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ সোমবার নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম এ তফসিল ঘোষণা করেন। আগামী ২৭ ডিসেম্বর সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরু ৯ ডিসেম্বর।

এদিকে ২৯ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে পাঁচটি পৌর নির্বাচনেরও তফসিল ঘোষণা করেছে ইসি। পৌরসভাগুলো হলো- ফরিদপুরের আলফাডাঙ্গা, পঞ্চগড়ের বোদা, নাটোরের বনপাড়া, রাজশাহীর বাঘা ও দিনাজপুরের বিরল।

তফসিল অনুযায়ী, পৌরসভাগুলোর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ে ১ ডিসেম্বর, প্রার্থিতা বাছাই ৩ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহার ১০ ডিসেম্বর।

একই তফসিলে ৪৮টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন এবং ১৮টি ইউনিয়ন পরিষদে বিভিন্ন পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ভোট ব্যালটে গ্রহণ করা হবে।

রংপুর সিটি করপোরেশনের আয়তন ২০৫ দশমিক ৭০ বর্গকিলোমিটার, ভোটারের সংখ্যা প্রায় ৩ লাখ ৫৮ হাজার। ২০১২ সালের ২৮ জুন এ সিটি করপোরেশন গঠিত হয়। ২০১৭ সালের ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com