শনিবার, ০৯:০২ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

রংপুরে আওয়ামী লীগের বহিষ্কৃত ও বিদ্রোহী প্রার্থী বিজয়ী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ২২০ বার পঠিত

রংপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীকে ১১৭ ভোটে হারিয়ে নির্বাচিত হয়েছেন দল থেকে বহিষ্কৃত প্রার্থী মোছাদ্দেক হোসেন বাবলু। দলের বাইরে গিয়ে নির্বাচন করায় তাকে বহিস্কার করা হয়েছিল বলে জানা গেছে।

রংপুর জিলা রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনে মোট এক হাজার ৯৫ ভোটের মধ্যে এক হাজার ৮৪ ভোট গৃহীত হয়েছে। এরমধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও রংপুর জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডারবীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু মোটরসাইকেল প্রতীকে ৬০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮৪ ভোট।

জানা গেছে, বিজয়ী প্রার্থী বাবলু দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। অন্যদিকে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী ইলিয়াস আহমেদ রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন জানান, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হয়েছে। ভোটার ও প্রার্থীরাও ভোটের পরিবেশে নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

সোমবার রংপুর বিভাগের আট জেলার ৫৮ কেন্দ্রে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা, আনসার ও পুলিশের পাশাপাশি র‍্যাব ও বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করেছে। প্রতিটি কেন্দ্রে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রাখা হয়েছিল ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনে মোট ভোটার সংখ্যা সাত হাজার ৫৪৬ জন। বিভাগের আট চেয়ারম্যান পদে ১৩ জন, ৫৮টি সদস্য পদের বিপরীতে ১৯৫ জন ও ২২টি সংরক্ষিত মহিলা সদস্য পদের বিপরীতে ১৮০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে কুড়িগ্রাম, ঠাকুরগাঁও ও লালমনিরহাটের চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং পঞ্চগড় লালমনিরহাট ও গাইবান্দায় একজন করে ও দিনাজপুরে দু’জন সাধারণ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com