রবিবার, ০৯:৪৯ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

এসএসসি’র প্রশ্নফাঁস : কুড়িগ্রামে আরো ৩ জন আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৫ বার পঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় আরো তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়।

আটকরা হলেন ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হামিদুর রহমান ও সোহেল আল মামুন এবং অফিস সহায়ক সুজন মিয়া। এ নিয়ে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দু’দফায় মোট ছয়জনকে আটক করা হলো।

বৃহস্পতিবার সকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের প্রতিনিধি কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলম ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে তদন্ত করতে আসেন। তিনি সেখানে সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমানসহ অন্য শিক্ষকদের সাথে কথা বলেন।

শামছুল আলম বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।‘

অপরদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের তিন সদস্যের তদন্ত কমিটি ভূরুঙ্গামারীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক দিনাজপুর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মোহাম্মদ ফারাজ উদ্দিন তালুকদার।

কমিটির সদস্যরা হলেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ হারুন অর রশিদ মণ্ডল এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের রংপুর অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ আকতারুজ্জামান।

এর আগে মঙ্গলবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিবসহ সহকারী দুই শিক্ষককে আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com