রবিবার, ০৫:৪২ অপরাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

সাহাবি উসমান (রা.)-এর ব্যাবসায়িক সাফল্যের কৌশল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত
উসমান ইবনে আফফান (রা.)-কে আমরা ইসলামের তৃতীয় খলিফা হিসেবেই চিনি। কিন্তু খিলাফতের আগে তিনি ছিলেন মক্কার সফল ব্যবসায়ীদের অন্যতম।

তাঁর ব্যাবসায়িক জীবন বিশ্লেষণ করলে সততা, সুনাম, ঝুঁকি ব্যবস্থাপনা, বাজারের চাহিদা, সম্পদের সামাজিক ব্যবহার এবং নৈতিক অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। আধুনিক অর্থনীতির আলোকে তাঁর জীবন পাঠ করলে এসব বিষয়ের তাৎপর্য আরো স্পষ্ট হয়।সুনাম যখন পুঁজি

ব্যবসায় শুধু অর্থ ও পণ্যই সম্পদ নয়; ব্যবসায়ীর সততা, বিশ্বাসযোগ্যতা এবং সামাজিক গ্রহণযোগ্যতাও গুরুত্বপূর্ণ সম্পদ। আধুনিক সমাজবিজ্ঞানী পিয়ের বুর্দিয়ো সামাজিক পুঁজি ও প্রতীকী পুঁজির  ধারণার মাধ্যমে দেখিয়েছেন, সামাজিক সম্পর্ক ও সম্মানও মানুষের কার্যকর সম্পদে পরিণত হতে পারে।

উসমান (রা.)-এর ব্যাবসায়িক জীবনকে এই ধারণার আলোকে বিশ্লেষণ করা যায়। একজন ব্যবসায়ীর প্রতি ক্রেতার আস্থা তৈরি হলে তাঁর সঙ্গে লেনদেনের ক্ষেত্রে সন্দেহ, অনিশ্চয়তা ও অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন কমে যায়। ফলে ব্যাবসায়িক সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার সুযোগ তৈরি হয়।

অর্থনীতিবিদ অলিভার উইলিয়ামসনের (ঙষরাবৎ ডরষষরধসংড়হ) ঞত্ধহংধপঃরড়হ ঈড়ংঃ ঊপড়হড়সরপং অনুযায়ী, লেনদেন সম্পন্ন করতে তথ্য সংগ্রহ, যাচাই, দর-কষাকষি ও চুক্তি বাস্তবায়নের পেছনে যে ব্যয় হয়, তা লেনদেন ব্যয়ের অন্তর্ভুক্ত।

ব্যবসায়ীর সুনাম এই ব্যয় কমাতে সহায়তা করতে পারে।অর্থাৎ সততা শুধু ব্যক্তিগত নৈতিকতার বিষয় নয়; এটি ব্যাবসায়িক কার্যকারিতারও একটি গুরুত্বপূর্ণ উপাদান।

ইসলামী নৈতিকতার ভিত্তি

আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনরা! তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস কোরো না; তবে পারস্পরিক সম্মতির ভিত্তিতে ব্যবসা হলে তা ভিন্ন।’ (সুরা : আন-নিসা, আয়াত : ২৯)

এসব নীতির সঙ্গে আধুনিক ইঁংরহবংং ঊঃযরপং-এর সততা, স্বচ্ছতা ও জবাবদিহির ধারণার গুরুত্বপূর্ণ সাদৃশ্য রয়েছে। ব্যাবসায়িক সাফল্যকে তাই শুধু মুনাফার পরিমাণ দিয়ে নয়, মুনাফা অর্জনের পদ্ধতি দিয়েও মূল্যায়ন করা উচিত।

ঝুঁকি ব্যবস্থাপনা ও বৈচিত্র্যময় বাণিজ্য

সব পুঁজি এক জায়গায় না রেখে নানা পথে ছড়িয়ে দেওয়া, যাতে এক খাতের ক্ষতি অন্য খাতের লাভে পুষিয়ে যায়। কুরাইশদের বাণিজ্যজীবনে এই ধারণার স্পষ্ট ছাপ ছিল। কোরআনে তাদের সফরের কথা এসেছে, ‘কোরাইশের আসক্তির কারণে; তাদের আসক্তির কারণে শীত ও গ্রীষ্মের সফরের প্রতি।’

(সুরা কোরাইশ, আয়াত : ১-২)

শীতে ইয়েমেন, গ্রীষ্মে শাম। দুই মৌসুমে দুই দিকের বাজারে বাণিজ্য চালিয়ে তারা কোনো একটি বাজার বা রুটের ওপর নির্ভরতা কমাত। আধুনিক অর্থনীতিতে হ্যারি মার্কোউইেজর ‘পোর্টফোলিও ডাইভারসিফিকেশন’ তত্ত্বের মূল ভাবনাও এটাই। আর কোরআন জীবিকার সন্ধানে ছড়িয়ে পড়তে উৎসাহ দেয়—‘অতঃপর সালাত সমাপ্ত হলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো।’ (সুরা জুমুআ, আয়াত : ১০)

উসমান ইবনে আফফান (রা.) ছিলেন কোরাইশের অন্যতম সফল ও দূরদর্শী ব্যবসায়ী। শামসহ বিভিন্ন অঞ্চলের বাজারে তাঁর বাণিজ্য বিস্তৃত ছিল। এই বিস্তারই তাঁর সম্পদকে নিরাপদ রেখেছিল। এর প্রমাণ মেলে মদিনার দুর্ভিক্ষের সময়। শাম থেকে তাঁর বিশাল বাণিজ্য কাফেলা মদিনায় পৌঁছালে ব্যবসায়ীরা উচ্চমূল্যে কিনতে চাইল। কিন্তু তিনি পুরো পণ্য আল্লাহর সন্তুষ্টির জন্য দরিদ্রদের মধ্যে বিলিয়ে দেন। এই ঘটনা দেখায়, একদিকে তাঁর ব্যবসা ছিল সুসংগঠিত ও সংকট সামলানোর মতো শক্তিশালী, অন্যদিকে সম্পদ ছিল তাঁর কাছে মানুষের কল্যাণের মাধ্যম।

মুদারাবা ও নৈতিক অংশীদারি

মুদারাবা চুক্তিতে পুঁজি দেন একজন, শ্রম ও দক্ষতা দেন আরেকজন। লাভ আগে থেকে ঠিক করা অনুপাতে ভাগ হয়। লোকসান হলে পুঁজিদাতা হারান অর্থ, আর পরিচালক হারান তাঁর শ্রম। তবে পরিচালকের অবহেলা বা খিয়ানত থাকলে ক্ষতিপূরণের দায় তাঁর ওপরই বর্তায়। এই ব্যবস্থার ভিত্তি আমানতদারি ও পারস্পরিক সম্মতি। হাদিসে কুদসিতে এসেছে, ‘আল্লাহ তাআলা বলেন, আমি দুই অংশীদারের তৃতীয়জন, যতক্ষণ না তাদের একজন অন্যজনের সঙ্গে খিয়ানত করে।’ (আবু দাউদ)

কোরআনের নির্দেশও স্পষ্ট, ‘তবে পারস্পরিক সম্মতিতে ব্যবসা করা বৈধ।’ (সুরা : নিসা, আয়াত : ২৯)

চাহিদা বোঝা, কিন্তু মুনাফার সীমা জানা

বাজারে কোনো পণ্যের চাহিদা বেড়ে গেলে এবং জোগান অপরিবর্তিত থাকলে সাধারণত তার দাম বাড়ে। আবার জোগান বাড়লে দাম কমার প্রবণতা দেখা দিতে পারে। অর্থনীতিতে চাহিদা ও জোগানের এই পারস্পরিক সম্পর্ক বাজারমূল্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দাম ব্যবসায়ীদের জন্য একটি সংকেত হিসেবেও কাজ করে। কোনো অঞ্চলে পণ্যের ঘাটতি থাকলে অন্য অঞ্চল থেকে পণ্য এনে সরবরাহ করার মাধ্যমে ব্যবসায়ীরা মুনাফা অর্জন করতে পারেন। অর্থনীতিতে বিভিন্ন বাজারের মূল্য পার্থক্য কাজে লাগিয়ে পণ্য কেনাবেচার এই প্রক্রিয়াকে অত্নরঃত্ধমব বলা হয়।

দুর্ভিক্ষের সময় খাদ্যবোঝাই কাফেলার ঘটনা

ঐতিহ্যগত একটি বর্ণনা অনুযায়ী, মদিনায় খাদ্যসংকটের সময় উসমান (রা.)-এর একটি খাদ্যবোঝাই বাণিজ্য-কাফেলা সেখানে পৌঁছায়। ব্যবসায়ীরা তাঁর কাছ থেকে খাদ্য কিনতে আগ্রহী হন এবং অধিক মূল্য দেওয়ার প্রস্তাবও দেন। কিন্তু বর্ণনাটিতে বলা হয়েছে, তিনি খাদ্য বিক্রি না করে তা অভাবী মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

ঘটনাটি তাঁর দানশীলতা ও আল্লাহর প্রতি আস্থার দৃষ্টান্ত হিসেবে মুসলিম ঐতিহ্যে আলোচিত।

অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ঘটনাটির তাৎপর্য হলো, বাজারে চাহিদা বেশি থাকলেই সর্বোচ্চ মুনাফা অর্জনকে একমাত্র লক্ষ্য করতে হবে—এমন নয়। ব্যবসায়ীর ব্যক্তিগত নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা ও মানুষের জরুরি প্রয়োজনও তাঁর সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে।

এই বিশ্লেষণ থেকে উসমান (রা.) সব সময় বাজারের চাহিদা বিশ্লেষণ করে ব্যবসা করতেন, এমন সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো যায় না।

বাজারের স্বাধীনতা ও সামাজিক দায়বদ্ধতা

হাদিসের একটি বর্ণনায় দেখা যায়, মূল্যবৃদ্ধির সময় সাহাবিরা রাসুলুল্লাহ (সা.)-এর কাছে বাজারদর নির্ধারণ করে দেওয়ার আবেদন করেন। তিনি মানুষের সম্পদ ও অধিকার ক্ষুণ্ন না করে ন্যায়সংগত মূল্যব্যবস্থার গুরুত্বের প্রতি ইঙ্গিত করেন।

অন্যদিকে কৃত্রিম সংকট সৃষ্টি করে মানুষের প্রয়োজনীয় পণ্য আটকে রাখার নিন্দাও ইসলামী ঐতিহ্যে পাওয়া যায়। অর্থাৎ বাজারের স্বাভাবিক কার্যক্রমের গুরুত্ব স্বীকার করার পাশাপাশি মানুষের দুর্দশাকে কাজে লাগিয়ে অন্যায় মুনাফা অর্জনের বিরুদ্ধেও নৈতিক অবস্থান রয়েছে।

ন্যায্য লেনদেন

আল্লাহ তাআলা বলেন, ‘দুর্ভোগ তাদের জন্য, যারা মাপে কম দেয়; যারা মানুষের কাছ থেকে মেপে নেওয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে, কিন্তু তাদের মেপে দেওয়ার বা ওজন করে দেওয়ার সময় কম দেয়।’ (সুরা : আল-মুতাফফিফিন, আয়াত : ১-৩)

এই আয়াত ব্যবসায় প্রতারণা, মাপে-ওজনে ঘাটতি দেওয়া এবং অন্যের হক হরণের বিরুদ্ধে সুস্পষ্ট সতর্কবার্তা দেয়। ইসলামে ন্যায্য লেনদেন শুধু সঠিক মাপ-ওজনের মধ্যে সীমাবদ্ধ নয়; এর মধ্যে রয়েছে সততা, ন্যায়বিচার, লোভ পরিহার এবং মানুষের প্রয়োজনের প্রতি সহানুভূতি।

উসমান (রা.)-এর জীবন এই কোরআনি নীতির একটি অনন্য বাস্তব উদাহরণ। মদিনায় দুর্ভিক্ষের সময় তিনি সিরিয়া থেকে প্রচুর খাদ্যশস্য নিয়ে আসেন। স্থানীয় বণিকরা তাঁর কাছে এসে বলেন, তারা ১০-এর বিনিময়ে ১২ দেবেন; এরপর দাম আরো বাড়িয়ে ১০-এর বিনিময়ে ১৫ দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু উসমান (রা.) বলেন, তিনি এরই মধ্যে আরো উত্তম প্রস্তাব পেয়েছেন। আল্লাহর কাছ থেকে প্রতি ১-এর বিনিময়ে ১০-এর প্রতিদান। তিনি বণিকদের উচ্চ মুনাফার প্রস্তাব প্রত্যাখ্যান করে সমগ্র খাদ্যশস্য দরিদ্র ও অভাবী মুসলমানদের মাঝে সদকা হিসেবে বিতরণ করে দেন।

একচেটিয়া বাজার ভাঙার চেষ্টা করতেন

কোনো বাজারে যখন কয়েকটি প্রতিষ্ঠান বা ব্যক্তি মিলে পণ্যের অতিরিক্ত দাম হাঁকায়, তখন সাধারণ ক্রেতারা বিকল্পের অভাবে বাধ্য হয়েই তা মেনে নেন। ঠিক এই জায়গায় কোনো নতুন উদ্যোক্তা বা প্রতিযোগী যদি কম মূল্যে বা জনকল্যাণমূলক অফার নিয়ে বাজারে প্রবেশ করেন, তবে খুব দ্রুতই বাজার চিত্র বদলে যায়।

এতে যেমন প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলোর একচেটিয়া প্রভাব ভাঙে, তেমনি গ্রাহকের কাছে ওই নতুন উদ্যোগের প্রতি এক ধরনের গভীর আস্থা ও নির্ভরতা তৈরি হয়, যা পরবর্তীতে তাদের ব্যবসার বিশাল প্রসারে জ্বালানি হিসেবে কাজ করে। ঠিক একই কৌশলগত বুদ্ধিমত্তা আমরা দেখতে পাই উসমান (রা.)-এর রুমা কূপ ক্রয়ের ঘটনায়। মদিনার একমাত্র সুপেয় পানির কূপের একচেটিয়া ব্যবসাকে ভাঙতে তিনি সরাসরি যুদ্ধ বা বিবাদে না গিয়ে বাজার কৌশলেই তা জয় করেন। তিনি কূপের আংশিক মালিকানা কিনে নিজের দিনে জনগণকে বিনা মূল্যে পানি দেওয়ার ব্যবস্থা করেন। এতে প্রতিযোগীর চড়া দামের ব্যবসা অকার্যকর হয়ে পড়ে এবং বাধ্য হয়ে তিনি পুরো কূপটিই ছেড়ে দেন। আধুনিক ব্যাবসায়িক পরিভাষায় এটিকে বলা যায় ‘একচেটিয়া বাজার ভাঙা’ (Breaking Market Monopoly), ‘ব্র্যান্ড ভ্যালু তৈরি’ এবং ‘গ্রাহকের আস্থা অর্জনের মাধ্যমে দীর্ঘমেয়াদি প্রসার’।

সব মিলিয়ে, উসমান (রা.)-এর ব্যাবসায়িক জীবন প্রারম্ভিক ইসলামী সমাজে ব্যবসা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার সম্পর্ক বোঝার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তাঁর সুনাম ও সততার আলোচনা দেখায়, নৈতিক আচরণ ব্যাবসায়িক আস্থার ভিত্তি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com