শনিবার, ০২:২৮ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক 

মো. মোস্তফা হাওলাদার
  • আপডেট টাইম : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

‘সাহিত্য সমাজের দর্পণ’ প্রতিপাদ্যে বরিশালের গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় সাপ্তাহিক গৌরনদী পরিক্রমা কার্যালয়ে সংগঠনের উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবগঠিত উপজেলা কমিটির সভাপতি পলাশ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম। অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল এইচএসটিটিআইয়ের পরিচালক ও দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের বিভাগীয় সভাপতি অধ্যাপক মো. রফিকুল ইসলাম খান।

দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুছ ছালেক মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও পরিষদের বিভাগীয় উপদেষ্টা জহুরুল ইসলাম জহির, পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহীন ভূঁইয়া এবং পরিষদের উপদেষ্টা কবি শিকদার রেজাউল করিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মো. মোস্তফা হাওলাদার, সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার বার্তা সম্পাদক সাংবাদিক খাইরুল ইসলাম, মো.লিটন খান, মো. সুমন হাওলাদার। নবগঠিত কমিটির সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাহিত্য সম্পাদক বিষ্ণুদেব বারই, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক আবদুল মতিন ফরাজি, সদস্য জাকির হোসেন, উপজেলা শাখার সহসভাপতি ফাতেমা জাহান চাঁদনী ও নির্বাহী সদস্য মো. সোরাব হোসেন শরীফসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য এবং স্থানীয় সুধীজন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com