শনিবার, ১২:৪৭ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

সংঘাতের পর কাজে ফিরছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে দফায় দফায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষের পর গাজীপুর শিল্পাঞ্চলে ফিরতে শুরু করেছে স্বাভাবিক কর্মপরিবেশ। মজুরি বোর্ডের নতুন বেতন কাঠামো ঘোষণার পর তিন দিনের ছুটি শেষে শনিবার সকালে অধিকাংশ পোশাক কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা। উৎপাদন শুরু হলেও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা এখনো বন্ধ রয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শ্রমিকদের কর্মস্থলে ফেরার মধ্য দিয়ে শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করে। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন শিল্প এলাকার অধিকাংশ কারখানায় উৎপাদন শুরু হয়েছে। সকাল ১০টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস, নাওজোড়, কোনাবাড়ি, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা, রাজেন্দ্রপুর, বাংলাবাজার, ভবানীপুর, হোতাপাড়া, মেম্বারবাড়ি, বাঘের বাজার, গড়গড়িয়া মাস্টারবাড়ি, শিরিরচালা ও বেড়াইদেরচালা এলাকায় শ্রমিকদের দলে দলে কারখানায় প্রবেশ করতে দেখা যায়।

শ্রমিকরা বলছেন, দীর্ঘদিনের বিক্ষোভ ও কর্মসূচিতে শিল্পাঞ্চলের উৎপাদন ব্যাহত হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় উৎপাদনের ক্ষতি পুষিয়ে নিতে তারা কাজ করবেন।
গাজীপুর শিল্প পুলিশ-২’র পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ৩৫টি কারখানা ছাড়া বাকি কারখানাগুলো উৎপাদনে ফিরেছে।

যেভাবে ছড়িয়ে পড়ে আন্দোলন

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত ২৭ অক্টোবর কালিয়াকৈরের মৌচাক এলাকার একটি পোশাক কারখানায় কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে সড়কে বাঁশ-কাঠ জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। পর্যায়ক্রমে পল্লী বিদ্যুৎ মোড়, সফিপুর, কোনাবাড়ি ও কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে আন্দোলন। পরে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকাতেও বিক্ষোভ শুরু হয়। সড়ক-মহাসড়ক অবরোধ, কারখানা বন্ধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান শ্রমিকরা।

সর্বশেষ দেড় সপ্তাহ আগে গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলায় সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলনের মধ্যে ১ নভেম্বর মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের নিয়ে মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চতুর্থ সভায় গত মঙ্গলবার (২৪ নভেম্বর) তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যান শ্রমিকরা।

পরে বেশ কয়েকটি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়। বিক্ষোভ, সংঘর্ষ, মজুরি নির্ধারণ ও ছুটি শেষে শনিবার কাজে ফিরেছেন শ্রমিকরা। তবে ৩৫টি কারখানা এখনো বন্ধ থাকায় শিল্পাঞ্চলে পুরোপুরি স্বাভাবিক অবস্থা ফেরেনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com