শনিবার, ১২:৩৯ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

শেষ মুহূর্তের গোল হজমে বিদায় মেসির মায়ামি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

শেষ মুহূর্তের গোলে ইন্টার মায়ামিকে ১-০ ব্যবধানে হারিয়ে অডি ২০২৬ এমএলএস কাপ প্লে-অফ থেকে বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় নিশ্চিত করেছে কলম্বাস ক্রু। শুক্রবার স্কটস মিরাকল-গ্রো ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে নাটকীয় জয় তুলে নেয় সপ্তম বাছাইয়ের দলটি। অন্যদিকে দ্বিতীয় বাছাইয়ের মায়ামির অভিযান শেষ হয়।

ম্যাচের ৯২তম মিনিটে সান্তিয়াগো রদ্রিগেসের গোলে ইস্টার্ন কনফারেন্সের প্রথম রাউন্ডের তিন ম্যাচের সিরিজে টানা দুই জয় নিয়ে পরের ধাপে ওঠে কলম্বাস।

ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে নিউ ইংল্যান্ড রেভল্যুশন অথবা ফিলাডেলফিয়া ইউনিয়ন। আগামী ৫ ও ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই পর্বের ম্যাচগুলো।

ম্যাচের নির্ধারিত সময়ের শেষ পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। মনে হচ্ছিল, ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে টাইব্রেকারে। তবে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অসাধারণ এক গোলে ব্যবধান গড়ে দেন রদ্রিগেস।

গ্রীষ্মকালীন দলবদলে বড় চুক্তিতে কলম্বাসে যোগ দেওয়া এই খেলোয়াড় আনাস জারুরির বাড়ানো বল বুকে থামিয়ে প্রতিপক্ষের গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারকে পরাস্ত করেন। তার এই গোলেই নাটকীয় জয় নিশ্চিত হয় কলম্বাসের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com