মঙ্গলবার, ১১:৪১ পূর্বাহ্ন, ১০ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

আওয়ামী লীগের সাবেক এমপি হারুনুর রশিদ মারা গেছেন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ মারা গেছেন। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৯ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন এবং মৃত্যুর পূর্বে কয়েক দিন হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।

তার ভাই রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ এ তথ্য দিয়েছেন।

হারুনুর রশিদ ১৯৯৬ সালে উপনির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকার আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। তিনি রায়পুর উপজেলার চরপাতা গ্রামের বাসিন্দা।

স্বজনরা জানান, হারুনুর রশিদ দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কয়েক দিন তিনি ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com