মঙ্গলবার, ১১:২৫ পূর্বাহ্ন, ১০ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ দিন ছুটি, দেখে নিন তালিকা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ২০২৭ শিক্ষাবর্ষের ছুটির খসড়া তালিকা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত তালিকা অনুযায়ী, আগামী বছর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট ৭০ দিন ছুটি থাকবে। এর মধ্যে সবচেয়ে বেশি ছুটি রাখা হয়েছে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে।

খসড়া তালিকা অনুযায়ী, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত রমজান, ঈদুল ফিতরসহ বিভিন্ন উপলক্ষে বিদ্যালয়গুলোতে ছুটি থাকবে। এ সময়ে সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে মোট ২৪ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। তবে সাপ্তাহিক ছুটিসহ টানা ৩৪ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।

এ দীর্ঘ ছুটির মধ্যে রয়েছে শ্রীশ্রী সরস্বতী পূজা, মাঘী পূর্ণিমা, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জামাতুল বিদা, শ্রীশ্রী শিবরাত্রি, শবে কদর ও ঈদুল ফিতর। খসড়া সূচি অনুযায়ী, এসব উপলক্ষের ছুটি মিলিয়ে ফেব্রুয়ারি ও মার্চে দীর্ঘ অবকাশ পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা।

এ ছাড়া পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ১৬ মে থেকে ২৭ মে পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে এ সময়ে মোট ১০ দিন ছুটি পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ ছুটির মধ্যে ১৯ মে বুদ্ধ পূর্ণিমাও অন্তর্ভুক্ত রয়েছে।

বছরের শেষ দিকে শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও বড়দিন উপলক্ষে ১৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ছুটি রাখা হয়েছে। এ সময়ে সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে মোট ১১ দিন ছুটি গণনা করা হয়েছে।

খসড়া তালিকায় অন্যান্য ধর্মীয় ও জাতীয় দিবসেও ছুটি রাখা হয়েছে। ৬ জানুয়ারি শবেমেরাজ এবং ২৪ জানুয়ারি শবেবরাত উপলক্ষে একদিন করে ছুটি থাকবে। মার্চে ২২ তারিখ শুভ দোলযাত্রা ও ২৮ মার্চ ইস্টার সানডে উপলক্ষে ছুটি নির্ধারণ করা হয়েছে।

এপ্রিলে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, বৈসাবি উৎসব, চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে ছুটি থাকবে। জুনে পবিত্র আশুরা, জুলাইয়ে আষাঢ়ী পূর্ণিমা ও আষাঢ়ী চাঁর সেবা এবং আগস্টে জুলাই গণঅভ্যুত্থান দিবস, ঈদে মিলাদুন্নবী (সা.) ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে একদিন করে ছুটি রাখা হয়েছে।

এ ছাড়া সেপ্টেম্বরে ফাতেহা-ই-ইয়াজদাহম, মধু পূর্ণিমা ও শুভ মহালয়া উপলক্ষে ছুটি থাকবে। অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে ৭ থেকে ১১ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে তিন দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। একই মাসে লক্ষ্মীপূজা ও শ্যামাপূজা উপলক্ষেও এক দিন করে ছুটি রাখা হয়েছে। নভেম্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক দিন ছুটি থাকবে।

২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ দিন ছুটি, দেখে নিন তালিকা

খসড়া তালিকায় আরও দেখা গেছে, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত থাকবে দুই দিনের ছুটি। অন্যদিকে ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ১ মে মহান মে দিবস শুক্রবার ও শনিবার হওয়ায় এসব উপলক্ষে আলাদা ছুটি গণনা করা হয়নি।

সব মিলিয়ে ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে মোট ৭০ দিন ছুটির প্রস্তাব করা হয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল ধর্মীয় উৎসবের তারিখ পরিবর্তিত হতে পারে। পাশাপাশি তালিকাটি এখনো খসড়া পর্যায়ে থাকায় শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের আগে ছুটির সংখ্যা ও তারিখে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com