মঙ্গলবার, ১১:৪১ পূর্বাহ্ন, ১০ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ঢাকা ও গাজীপুরে চার বাসে দুর্বৃত্তদের আগুন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

রাজধানী ঢাকা ও গাজীপুরে পৃথক ঘটনায় চার বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাজধানীর ফার্মগেট ও মিরপুরে দুটি বাসে এবং গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সোমবার রাত সোয়া ৯টার দিকে মিরপুর ১১ নম্বরে ‘বসুমতি পরিবহন’ এর একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পোস্ট অফিসের সামনে সড়কের পাশে পার্ক করে রাখা বাসটিতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, রাত সোয়া ৯টার দিকে কে বা কারা বাসটিতে আগুন দেয় বলে তথ্য দেন। বসুমতি পরিবহনের বাসটি সড়কের পাশে পার্ক করা ছিল। বাসের লোকজনও আশপাশে ছিল না।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, রাত ৯টা ১০ মিনিটে তারা আগুনের খবর পেয়েছেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার জানান, ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে একটি বাসে কয়েকজন দুর্বৃত্ত আগুন দেয়। পরে বাসের যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়েন। কয়েক মিনিটের মধ্যে পুরো বাসে আগুন ধরে যায়।

এদিকে গাজীপুর কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ অক্টোবর) ভোরে ও সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চন্দ্রা ফরেস্ট অফিসের পাশে এসব ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় থেকে ঢাকায় চলাচল করে আজমেরী পরিবহনের বাস। সজল মিয়া নামের এক ব্যবসায়ীর মালিকানাধীন দুটি বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফরেস্ট অফিসের পাশে দাঁড় করানো ছিল। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

এ ছাড়া একই এলাকার কাজলী ফিলিং স্টেশনের পাশে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে অগ্নিসংযোগ করে কয়েকজন দুর্বৃত্ত। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুইটি ঘটনায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে কারা আগুন দিয়েছে, তা আমরা নিশ্চিত হতে পারিনি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, একই মালিকের দুটি বাস দুই থেকে তিন মাস ধরে ফেলে রাখা হয়েছে। দুটিতেই ইঞ্জিনসহ গুরুত্বপূর্ণ মালামাল ছিল না। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই বাস দুটিতে আগুন ধরিয়ে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com