রোববারের পড়ন্ত বিকেলে টানটান উত্তেজনার এক লড়াইয়ের সাক্ষী হলো গৌরনদীর বাউরগাতি মাধ্যমিক বিদ্যালয় মাঠ। মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে বার্থী স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে নিজেদের টিকিট নিশ্চিত করেছে কটকস্থল স্পোর্টিং ক্লাব।
আজ বিকেলে বাঁশি বাজতেই দু’দলের মধ্যে শুরু হয় আক্রমণ-পাল্টা আক্রমণের লড়াই। তবে খেলার রোমাঞ্চের জন্য সমর্থকদের বেশি অপেক্ষা করতে হয়নি। ম্যাচের বয়স যখন ঠিক ১০ মিনিট, তখনই আলো ছড়িয়ে দেন কটকস্থল স্পোর্টিং ক্লাবের উদীয়মান তারকা—সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ২০২৪ জয়ী জাতীয় তরুণ ফুটবলার জিদান রহমান। নিখুঁত এক সুযোগে বার্থী স্পোর্টিংয়ের রক্ষণভাগ চূর্ণ করে বল জালে জড়িয়ে দেন তিনি (১-০)।
পিছিয়ে পড়ে ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে বার্থী স্পোর্টিং ক্লাব। বিরতির আগে রেফ্রির বার্থী স্পোর্টিং ক্লাবের এক খিলাড়ি কে হলুদ কার্ড দেখানোকে কেন্দ্র করে উভয়পক্ষের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বার্থী স্পোর্টিং ক্লাবের স্পন্সরের নির্দেশে খেলা ছেড়ে দেয়। পরবর্তীতে টুর্নামেন্ট কর্তৃপক্ষ কত কটকস্থল স্পোর্টিং ক্লাবকে বিজয় ঘোষণা করেন। শেষ পর্যন্ত ওই ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে কটকস্থল স্পোর্টিং ক্লাব।
উত্তেজনাপূর্ণ এই ম্যাচটি দেখতে মাঠে ভিড় জমান স্থানীয় ফুটবলপ্রেমী অসংখ্য দর্শক। ম্যাচ চলাকালে মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ জোগান মোঃ আসাদুজ্জামান মাসুদ মিয়া, জিয়াউর রহমান মিয়া, আব্দুর রহমান ইসলাম মুন্না, পিয়াল ইসলাম, লিমন মাঝি, শাওন গোমস্তা, জিদান তালহা, হাসান জিহাদ মোল্লা, সাবিত, সাকিব ফকির, সোহান বেপারী, আরিফ মাঝি, নাঈম মাঝি ও অভিজিৎসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ জাতীয় আরো খবর..