বুধবার, ০৭:৪৯ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী ইরানের কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী পে-স্কেল নিয়ে জামায়াতের প্রস্তাবনায় কোন গ্রেডে কত টাকা বেতন বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট শিল্প-সংস্কৃতি শিক্ষায় ৫০-৬০ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ হবে : ববি হাজ্জাজ ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক অ্যাপাচি হেলিকপ্টারের ঘটনায় ইরানে হামলার পক্ষে ট্রাম্প

প্রেমিকের বিয়ের খবরে রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪১ বার পঠিত

রংপুর মহানগরীর কামারের মোড় এলাকার একটি ছাত্রী নিবাস থেকে রোকেয়া শ্ববিদ্যালয়ের একাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শাহনাজ নামের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানিয়েছে, প্রেমিকের বিয়ের সংবাদে শকড হয়ে আত্মহত্যা করেছেন ওই শিক্ষার্থী।

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) ইজার জানান, শনিবার ( ৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে খবর পেয়ে কামারের মোড় এলাকার আজিজুল হক ছাত্রী নিবাসের একটি কক্ষে ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, মেস মালিক সমিতির সভাপতি ও অন্যদের উপস্থিতিতে দরজা ভেঙে শাহনাজের লাশ নামানো হয়। ওই শিক্ষার্থীর মা-বাবাকে খবর দেয়া হয়েছে। তারা এলে বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে ।তার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ ঘাগোয়া গ্রামে।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, আলামত হিসেবে এখন পর্যন্ত কোনো সুইসাইডার নোট তারা ওই ঘরে পাননি। তবে বান্ধবী পরিবার এবং মেসের অন্য শিক্ষার্থীদের সাথে কথা বলে প্রাথমিক তদন্তে জানা গেছে, শাহনাজ গ্রামের বাড়ির দিকে একজনের সাথে প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকের বিয়ে করার খবর পেয়ে শকড় হয়ে সে আত্মহত্যার পথ বেছে নেয়। এ ঘটনায় আরো তদন্ত করা হচ্ছে পুরো বিষয়টি তখন জানা যাবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী জানান, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আত্মহত্যা করেছে- এমন খবর পেয়ে প্রক্টরিয়াল বডিসহ ঘটনাস্থলে যাই। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ নামায়। পুলিশকে এ ঘটনার সব আনুষ্ঠানিকতা পূরণ করে লাশ হস্তান্তরের ব্যবস্থা নিতে বলা হয়েছে। ওই শিক্ষার্থীর নাম শাহনাজ আক্তার মুন্নি । সে বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সাইন্স বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী।

ছাত্রী নিবাসটির অবস্থানরত শিক্ষার্থীরা জানান, শনিবার বেলা ৩টা থেকে শাহনাজের রুমের দরজা বন্ধ ছিল। বিকেল পেরিয়ে রাত হলেও শাহনাজ দরজা না খোলায় রাত সাড়ে ৮টায় থেকে বান্ধবীরা দরজা নক করেন। কিন্তু সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখতে পান শাহনাজ অরুনা পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলছে।

প্রিয় সহপাঠীকে এভাবে ঝুলতে দেখে সাথে সাথেই দুই শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। পরে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও বিভাগটির বিভাগীয় প্রধানের উপস্থিতিতে পুলিশ এসে ওই শিক্ষার্থীর লাশ ফ্যান থেকে নামায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com