শনিবার, ১০:৫৪ পূর্বাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী শিশু একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি-তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য

নর্দ্দায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৮ বার পঠিত

রাজধানীর নতুন বাজারসংলগ্ন নর্দ্দা এলাকায় দুই বাসের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জনের বেশি মানুষ আজ বুধবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনার পর এলাকায় তীব্র যানজট তৈরি হলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা, বিশেষ করে ঈদ উপলক্ষে বাড়িমুখো মানুষ।

পুলিশ জানায়, পটুয়াখালী থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডার অতিক্রম করে বিপরীত লেনে উঠে যায়। পরে সেটি উত্তরা থেকে গুলিস্তানমুখী আকাশ পরিবহনের একটি বাসের সঙ্গে জোরালো সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আকাশ পরিবহনের বাসটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ ও বাড্ডা থানা পুলিশের সদস্যরা পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। তবে এর আগেই ইসলাম পরিবহনের বাসচালক ও হেল্পার পালিয়ে যান। আহতদের দ্রুত আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থলে থাকা ভাটারা থানার উপ-পরিদর্শক নেসার উদ্দিন জানান, নতুন বাজার এলাকার সড়কে সাধারণত যানবাহনের চাপ বেশি থাকে। প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের তথ্য অনুযায়ী, ইসলাম পরিবহনের বাসটি দ্রুতগতিতে চলছিল এবং সড়ক পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হন। ফলে বাসটি ডিভাইডারে উঠে বিপরীত পাশের বাসটিকে ধাক্কা দেয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আকাশ পরিবহনের বাসে যাত্রীসংখ্যা বেশি ছিল, আর ইসলাম পরিবহনে ছিলেন অল্প কয়েকজন যাত্রী। সংঘর্ষের তীব্রতায় একজন নারী যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে হাসপাতালে আরও কয়েকজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুর্মিটোলা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।

পুলিশ আরও জানায়, দুর্ঘটনাকবলিত দুই বাস রেকার দিয়ে সরিয়ে থানায় নেওয়া হয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। পালিয়ে যাওয়া চালক ও হেল্পারের সন্ধানে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com