রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই জকরিয়াটারী গ্রামে অভিযুক্ত যুবকের বাড়ির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই জকরিয়াটারী গ্রামে অভিযুক্ত যুবকের বাড়ির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মোবাইল ফোনের মাধ্যমে বিয়ের নামে প্রতারণা এবং একাধিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ অত্যন্ত নিন্দনীয়। এটি শুধু পারিবারিক নয়, সামাজিক মূল্যবোধের ওপরও আঘাত হানছে।
এলাকাবাসী জানায়, ওই গ্রামের মৃত আবেদ আলী দর্জির দ্বিতীয় ছেলে বাবু মিয়া দীর্ঘদিন ধরে দুবাই প্রবাসে অবস্থান করছেন।
অভিযোগ রয়েছে, প্রবাসে থাকাকালীন তিনি একই গ্রামের জয়নাল দর্জির মেয়ে জিম খাতুনকে মোবাইল ফোনে বিয়ে করেন। জিম খাতুন স্থানীয় একটি সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক, শফিকুল ইসলাম, মোরশেদ আলী বলেন, ঘটনাটি খুবই নিন্দনীয়। এটি সামাজিক অবক্ষয়। এ ঘটনার প্রতিকার চান তারা।
বড়লই গ্রামের ইউপি সদস্য মাহবুল হক খন্দকার বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকায় বিভ্রান্তি ও অস্থিরতা তৈরি হয়েছে।
বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব আসল ঘটনা কী।