বৃহস্পতিবার, ০৫:২৯ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ জাতীয় দলের স্বপ্ন থেকে চট্টগ্রামের ভয়ংকর সন্ত্রাসী ডেভিড ইমন জেমিনাই অ্যাপ হালনাগাদ করল গুগল, যুক্ত হলো নতুন সুবিধা সকালে খালি পেটে অ্যালোভেরা শরবত পানের উপকারিতা

উত্তাল সমুদ্রে ট্রলারডুবি : ফিরে এসেছে ১৭ জেলে, এখনো নিখোঁজ অনেকে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১৯৯ বার পঠিত

গভীর সমুদ্রে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হওয়ার মধ্যে একটি ট্রলারসহ ১৭ জেলের সন্ধান মিলেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে পাথরঘাটার বিএফডিসি মৎস্য ঘাটে ফিরে এসেছে। তবে ফিরে আসা জেলেরা শারীরিকভাবে অসুস্থ। উত্তাল সাগরে ২১টির মতো ট্রলার ডুবে প্রায় ৪০০ জেলে নিখোঁজ হয়েছিল। বিভিন্নভাবে তাদের অনেকে ফিরে এলেও এখনো বেশির ভাগের সন্ধান পাওয়া যায়নি।

ফিরে আসা ট্রলারের নাম এফবি শাহ মোহছেন আউলিয়া-২ মালিক আলম মোল্লা। জেলে ও ট্রলার মালিকের বাড়ি বরগুনার পাথরঘাটায়। ১৭ জেলেসহ একটি ট্রলার ঢেউয়ের তোড়ে ভেসে গিয়েছিল ভারতীয় জলসীমায়। শুক্রবার ট্রলারটি নিখোঁজ হয়েছিল।

ওই ট্রলারের মাঝি জামালের বরাত দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক
সমিতির সাধারণ সম্পাদক মো.মাসুম বলেন, সাগরে ঝরের কবলে পরে অনেক ট্রলার ডুবে যায় এবং অনেক জেলেও নিখোঁজ হয়। এর মধ্যে পাথরঘাটার আলম মোল্লার মালিকানা এফবি শাহ মোহছেন আউলিয়া-২ ট্রলারটি ঝরের কবলে পরে শুক্রবার (১৯ আগস্ট) দুপুরের দিকে সাগরের মান্দারবাড়িয়া এলাকা হয়ে ভাসতে ভাসতে দেশের জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করায় নেটওয়ার্কের বাইরে চলে যায়। পরে আবহাওয়া স্বাভাবিক হলে তারা আস্তে আস্তে দেশীয় জলসীমায় ঢুকে পড়ে। পরে শনিবার রাত সাড়ে ৯টার দিকে পাথরঘাটার বিএফডিসি ঘাটে ফিরে আসে।

তবে ফিরে আসা জেলেরা শারীরিকভাবে অসুস্থ। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি
পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, এখনো পাথরঘাটার কয়েকশ জেলে নিখোঁজ রয়েছে। আমরা খোঁজখবর নিচ্ছি।

বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল মিয়া বলেন,
এখনো অনেক ট্রলার ও জেলে নিখোঁজ রয়েছে। ঠিক এমন অবস্থা হয়েছিল ২০০৫ সালে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com