বৃহস্পতিবার, ১০:১১ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

বুধবার লালমনিরহাট যাচ্ছেন জামায়াতের আমির

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৪ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণায় আগামীকাল বুধবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধার তিস্তা ব্যারেজের হেলিপ্যাড মাঠে নির্বাচনী জনসভায় যোগ দবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

সেদিন মাঠে লক্ষাধিক জনতার সমাগমের আশা স্থানীয় নেতৃবৃন্দের। জনসভা উপলক্ষ্যে তিস্তা ব্যারেজের হেলিপ্যাডে মাঠে মঞ্চ তৈরির প্রস্তুতি চলছে। ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে উজ্জীবিত জামায়াত-শিবির নেতাকর্মীসহ সাধারণ মানুষও।

‎ওইদিন লালমনিরহাট-তিনটি আসনের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার কথা রয়েছে।

লালমনিরহাট-১ (পাটগ্রাম ও হাতীবান্ধা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মো. আনোয়ারুল ইসলাম রাজু এই তথ্য নিশ্চিত করে জানান, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আগামীকাল বুধবার হাতীবান্ধার হেলিপ্যাডে দুপুর ১২ টায় বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

‎‎লালমনিরহাট জেলা জামায়াতের আমীর ও লালমনিরহাট-৩ সদর আসনের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. আবু তাহের জানান, নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এদিন ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করার কথা রয়েছে তার। ‎শান্তিপূর্ণভাবে আমিরের নির্বাচনী জনসভা বাস্তবায়নে এরই মধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে লালমনিরহাটের হাতীবান্ধায় তার আগমনে নেতাকর্মীদের মাঝে যেমন আনন্দ ও উল্লাস করতে দেখা গেছে। অপরদিকে সাধারণ জনগনের মাঝেও আনন্দের বন্যা বইছে।

‎‎এদিকে অন্যান্যদের মধ্যে জনসভায় বক্তব্য রাখবেন লালমনিরহাট -২ (কালীগঞ্জ- আদিতমারী) আসনের দাঁড়ি পাল্লার প্রার্থী এ্যাডভোকেট মো. ফিরোজ হায়দার লাভলু।‎

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com