শনিবার, ০৭:৩৩ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

জাতীয় কবির পাশে চিরনিদ্রায় ওসমান হাদি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৯০ বার পঠিত

লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন জুলাই অভ্যুত্থানের ঝান্ডাধারী সংগঠক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।

আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে তাকে দাফন করা হয়।

এর আগে পুলিশ-র‍্যাব ও বিজিবির কড়া পাহারায় ওসমান হাদিকে বহনকারী লাশবাহী গাড়ি ঢাবিতে প্রবেশ করে। তার সাথে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

দাফন ঘিরে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের প্রবেশে দেওয়া হয় নিষেধাজ্ঞা। মোতায়েন করা হয় শতাধিক পুলিশ, বিজিবি ও র‍্যাব। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে রাখতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com