রবিবার, ০৯:০৩ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

এক কলেজ থেকে মেডিকেলে সুযোগ পেলেন ৪৫ শিক্ষার্থী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ এবারও মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় সাফল্য ধরে রেখেছে। ভর্তি পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে সুযোগ পেয়েছেন ৪৫ জন শিক্ষার্থী। ফলে প্রতিষ্ঠানের সাফল্যে আনন্দে ভাসছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

সোমবার (১৫ ডিসেম্বর) কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে উল্লেখ করেন তিনি।

রোববার (১৪ ডিসেম্বর) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে মেধা তালিকায় জায়গা করে নিয়েছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ৪৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ১২ জন ছাত্র ও ৩৩ জন ছাত্রী।

কলেজ সূত্রে জানা গেছে, চলতি বছর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শুধু বিজ্ঞান বিভাগে ২৯৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ২৭০ জন। এরমধ্যে এবার ৪৫ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, প্রকাশিত ফলাফল থেকে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ৪৫ জন শিক্ষার্থী মেডিকেলে ভর্তির জন্য মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে। তবে পুরো তথ্য এখনও পায়নি, এ সংখ্যা বাড়তে পারে।

তিনি আরও বলেন, মূলত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতি বছর মেডিকেল, প্রকৌশল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সফলতা ধরে রাখা সম্ভব হচ্ছে।

এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৪ সালে ৫৯ জন, ২০২৩ সালে ৪২ জন, ২০২২ সালে ৩৯ জন, ২০২১ সালে ৪০ জন, ২০১৯ সালে ৩৬ জন ও ২০১৮ সালে ৩৮ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পায়। এ ছাড়াও কলেজটি থেকে প্রতি বছর উত্তীর্ণ বিপুল শিক্ষার্থী রুয়েট, কুয়েট ও চুয়েটসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মেধার স্বাক্ষর রাখছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com