রবিবার, ০৬:১৪ পূর্বাহ্ন, ২২ মার্চ ২০২৬, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ধানের শীষকে জেতাতে হবে, এর বিকল্প নেই: তারেক রহমান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪ বার পঠিত

নির্বাচনে ধানের শীষকে জেতাতে হবে, এর বিকল্প নেই মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষকে জেতানোর মাধ্যমে জনগণের যে পরিকল্পনা সেটি বাস্তবায়ন করতে হবে। ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে।

আজ বুধবার বিকেলে ফার্মগেটের কেআইবি মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।

তারেক রহমান বলেন, আগামী ৫ থেকে ১০ বছরে কোন দেশে কি কি কাজের ব্যবস্থা সৃষ্টি হতে পারে, কি তাদের রিকয়ারমেন্ট সেভাবে আমাদের ভোকেশনাল এবং ট্রেনিং ইনস্টিটিউট আমাদের মতো করে সাজাব।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এমন শিক্ষাব্যবস্থা গড়ে তুলবে যেন বড় হয়ে একজন শিক্ষার্থীকে দুশ্চিন্তায় পড়তে না হয়। একজন শিক্ষার্থী যখন ১০ম বা ১২ ক্লাস পাস করবে অন্তত দুটো বিদেশি ভাষা যেন সে লিখতে বা পড়তে পারে। তাদের কোয়ালিটি সম্পন্ন করে গড়ে তুলতে পারলে তারা কোথাও আটকাবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com