মঙ্গলবার, ০৭:৫২ পূর্বাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল জানাল এনপিসিবিএল, রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত হওয়া ত্রুটি উদ্বেগজনক নয় আদ্‌-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরি নাই দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব ইরান ফুটবল দলের অধিনায়ক, যুক্তরাষ্ট্রে পা রাখার মুহূতেই আমরা মানসিক চাপ অনুভব করছি বেনজীরকে ৩০ দিনের মধ্যে বাংলাদেশে ফেরত নিতে আমিরাতের চিঠি বিশ্বকাপ, যুক্তরাষ্ট্রের সমালোচনায় ইরানের কোচ-অধিনায়ক স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত? ভ্রমণ জটিলতার পর অবশেষে যুক্তরাষ্ট্রে পৌঁছাল উরুগুয়ে

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ২১৫ বার পঠিত

আগামী ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। এক বোর্ড সভায় এমনটি জানায় আইসিসি।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ২০২৪-২০২৭ সালের চক্রে মেয়েদের টুর্নামেন্টগুলোর আয়োজক দেশের নাম আজ চূড়ান্ত করেছে।

এবারই প্রথমবার এককভাবে নারী কোনো বড় টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ওই বছরের সেপ্টেম্বর-অক্টোবরে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১০ দলের টুর্নামেন্টে হবে ২৩টি ম্যাচ।

এর আগে ২০১৪ সালে এককভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ। ওই সময়ে ছেলে ও মেয়েদের টুর্নামেন্ট হতো একসঙ্গেই।

২০২৬ সালে ইংল্যান্ডে হবে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০০৯ সালের পর প্রথমবার মেয়েদের এ টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ডে। তবে সেবার দলের সংখ্যা ১০ থেকে বেড়ে হবে ১২, ২৩টি থেকে ম্যাচসংখ্যা বেড়ে হবে ৩৩টি।

২০২৫ সালে ভারতে হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ২০২৭ সালে শ্রীলঙ্কায় হওয়ার কথা মেয়েদের চ্যাম্পিয়নস ট্রফি। তবে সেটি নির্ভর করছে তাদের এ টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করার ওপর। সেটি হবে মেয়েদের প্রথম চ্যাম্পিয়নস ট্রফি। সে টুর্নামেন্টও হবে টি-টোয়েন্টি সংস্করণে। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে হতে যাওয়া ওই টুর্নামেন্টে খেলবে ৬টি দল।

এদিকে ২০২৩ ও ২০২৫ সালের জন্য আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যুও নির্ধারিত হয়েছে এই সভায়।  লর্ডসে হবে সে ম্যাচ।

facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com