বুধবার, ১২:১২ পূর্বাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সুসংগঠিতভাবে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপনের ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ

হঠাৎ মৃত্যুর ভয় রণবীরের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। বলিউডের প্রভাবশালী কাপুর খানদানের বংশধর তিনি। ক্যারিয়ারে সাফল্যের চূড়ায় থাকা এই অভিনেতার বয়স বর্তমানে ৪১ বছর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জনান, তার মধ্যে এখন মৃত্যুভয় কাজ করছে। আর সবটাই নাকি মেয়ে রাহার জন্য। মেয়ের জন্যও অনেকদিন বেঁচে থাকতে চান এই তারকা।

২০২২ সালে এপ্রিল মাসে আলিয়া ভাটের সঙ্গে গাঁটছড়া বাঁধেন রণবীর। সেই বছর নভেম্বরে জন্ম হয় তাদের কন্যা রাহার। গেল এপ্রিলে দুই বছর পার করেছে এই তারকা কন্যা।

সন্তানের জন্মের পর থেকেই একের পর এক কাজ নিয়ে ব্যস্ত আলিয়া। সেই সময় মেয়েকে সামলানোর দায়িত্ব ছিল বাবা রণবীরের। মেয়ের সঙ্গে বেশির ভাগ সময় কাটানোর চেষ্টা করতেন তিনি। মেয়ের ভবিষ্যত চিন্তা করেই অনেক বদঅভ্যাসও পরিবর্তন করেছেন রণবীর। রাহার জন্মের পরই ধূমপান ছেড়ে দিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে বলিউডের এই অভিনেতা আরও জানান, রাহার স্বাস্থ্যের কথা খেয়াল রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পাশাপাশি একটা সময় ছিল, যখন তিনি জীবনে ৭১ বছরের বেশি বাঁচতে চাইতেন না।

রণবীরের ভাষ্য, ‘একটা সময় ছিল, যখন ভাবতাম ৭১ বছরের বেশি বাঁচতে চাই না। তবে এখন আর তা ভাবি না, আমাকে বাঁচতে হবে। রাহার জন্মের পর থেকেই আমার মধ্যে মৃত্যুভয় কাজ করছে। এই ৪০ বছরে এসে জীবনে নতুন করে বাঁচার অর্থ খুঁজে পেয়েছি। ১৭ বছর বয়স থেকে ধূমপান করি, তবে মেয়ের জন্মের পর থেকে সব অস্বাস্থ্যকর অভ্যাস ত্যাগ করেছি।’

ইতিমধ্যেই টলমল পায়ে হাঁটতে শিখেছে রাহা। আলিয়া নিজেই ‘বাবা’ রণবীরকে এগিয়ে রাখেন ‘স্বামী’ রণবীরের তুলনায়। এবার মেয়ে রাহার জন্মদিনের আগে ধূমপান ও মদ্যপান ত্যাগ করেছেন অভিনেতা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com