শনিবার, ০১:০৮ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সেরা দল নিয়েই বিশ্বকাপে বাংলাদেশ : নান্নু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১৮৬ বার পঠিত

বিশ্বকাপের স্বাগতিক দেশ অস্ট্রেলিয়ায় পা রাখার কিছুটা আগে, একেবারে শেষ মুহূর্তে পাল্টে যায় বিশ্বকাপ দল। আসে দুটি পরিবর্তন। ধারাবাহিক বাজে পারফরম্যান্সের ফলে বাদ পড়ে যান সাব্বির রহমান ও সাইফুদ্দীন। তাদের বদলে দলে ফেরেন শরিফুল ইসলাম ও সৌম্য সরকার।

সাকিব আল হাসানের নেতৃত্বাধীন এ দলটাকেই সেরা বলছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার দাবি, এখান থেকে সেরা ১১ জনকে নিয়ে মাঠে নামলেই সফল হবে বাংলাদেশ।

তিনি বলেন, ‘সেরা ১৫ ক্রিকেটার বিশ্বকাপের জন্য নির্বাচন করা হয়েছে। মাঝে যতগুলো ম্যাচ হয়েছে, সেখান থেকে পারফরম্যান্স বিচার করে চিন্তা-ভাবনা করতে হবে। আমরা দু’জন প্লেয়ার পরিবর্তন করায় এখন এটিই আমাদের টোটালি সেরা দল।’

এই সময় প্রতিনিয়ত দলের কম্বিনেশন ও একাদশ পরিবর্তন করা নিয়ে প্রশ্ন করা হলে নান্নু জানান, ‘এক্সপেরিমেন্ট যা করার আগেই করা হয়েছে। এখন আর নতুন করে কিছু করা হবে না। বেস্ট পসিবল সেরা ক্রিকেটটা যারা খেলতে পারে, ঐ এগারো জন নির্বাচন করা হবে।’

কন্ডিশন নিয়ে জানতে চাইলে নান্নু বলেন, অস্ট্রেলিয়ার কন্ডিশনে আমাদের সেরকম অভিজ্ঞতা নেই। বিগ ব্যাশেও আমাদের কেউ খেলে না। আমরা অনেক পিছিয়ে আছি। তবে মনে করি পূর্ব অভিজ্ঞতা থেকে মানিয়ে নিতে পারবো। আশা করি একদম প্রস্তুত হয়েই বাংলাদেশ মাঠে নামবে।

প্রস্তুত হবার শেষ সুযোগ হিসেবে আইসিসি নির্ধারিত দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যালান বোর্ডার ফিল্ডে খেলাটি শুরু হবে দুপুর ২টায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com