মঙ্গলবার, ১০:০৫ পূর্বাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল জানাল এনপিসিবিএল, রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত হওয়া ত্রুটি উদ্বেগজনক নয় আদ্‌-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরি নাই দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব ইরান ফুটবল দলের অধিনায়ক, যুক্তরাষ্ট্রে পা রাখার মুহূতেই আমরা মানসিক চাপ অনুভব করছি বেনজীরকে ৩০ দিনের মধ্যে বাংলাদেশে ফেরত নিতে আমিরাতের চিঠি বিশ্বকাপ, যুক্তরাষ্ট্রের সমালোচনায় ইরানের কোচ-অধিনায়ক স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত? ভ্রমণ জটিলতার পর অবশেষে যুক্তরাষ্ট্রে পৌঁছাল উরুগুয়ে

সাতক্ষীরা থেকে ফরিদপুরে হাজিরা দিতে এসে আদালতেই আসামির মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ২১৮ বার পঠিত

ফরিদপুরে আদালতে হাজিরা দিতে এসে মাহাবুবুর রহমান গাজী (৩৬) নামে এক আসামির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে ফরিদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের প্রথম আদালতের সামনে এ ঘটনা ঘটে।

মাহবুবুর রহমান সাতক্ষীরার আশাশুনি থানার শ্রীউলা গ্রামের মশিউর রহমান গাজীর ছেলে। সাতক্ষীরা থেকে মঙ্গলবার একটি সড়ক দুর্ঘটনা মামলার হাজিরা দিতে এসেছিলেন তিনি।

আদালত সূত্রে জানা যায়, মাহাবুবুর একটি সড়ক দুর্ঘটনা মামলার আসামি ছিলেন। কোতয়ালী থানার মামলা নং-১৪, তাং-০৬/০১/২০২০ ইং। তিনি এ মামলার হাজিরা দিতে এসে ফরিদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের প্রথম আদালতের বিচারক মো: ফরিদ আহম্মেদের কোর্টের বারান্দায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতয়ালী থানার এসআই শামীম হাসান বলেন, খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে ফরিদপুরের জেনারেল হাসপাতালে নিয়ে যাই।

ফরিদপুরের কোর্ট ইন্সপেক্টর মো: আবুল খায়ের মিয়া বলেন, আদালতে হাজিরা দিতে এসে মাহাবুবুর রহমান নামে এক আসামি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে শহরের একটি হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com