সোমবার, ০১:৩৬ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শিক্ষক থেকে রাষ্ট্রপতি গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০ ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সাবেক ২১ অধিনায়কের চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন বাংলাদেশের বিপক্ষে অক্টোবরে ম্যাচ খেলতে পারে ব্রাজিল নতুন মার্কিন নিষেধাজ্ঞার হুমকি, তেল রপ্তানি বন্ধের হুঁশিয়ারি ইরানের কলকাতায় নিরাপত্তাবিধি না মানায় ৯ গেস্টহাউস ও ৪ রেস্তোরাঁ বন্ধের নোটিশ নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি প্রবাসী নিহত, আহত ১ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময়

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে ভুটানের রাজার চিঠি

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ২৯৫ বার পঠিত

ভুটানের রাজা জিগমে সিংগে ওয়াংচুক বলেছেন, বাংলাদেশ সফলভাবে কোভিড-১৯ মহামারি মোকাবিলা করেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে স্থিতিশীলতা ও উন্নয়ন অব্যাহত রেখেছে।

সম্প্রতি শেখ হাসিনার কাছে পাঠানো এক চিঠিতে তিনি এমন প্রশংসা করেন বলে বাসকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

চিঠিতে ভুটানের রাজা বলেছেন, ‘আপনার (শেখ হাসিনা) বিজ্ঞ ও নিবেদিতপ্রাণ নেতৃত্বে বাংলাদেশ সফলভাবে কোভিড মহামারি মোকাবেলা করেছে এবং স্থিতিশীলতা ও উন্নয়ন অব্যাহত রেখেছে।’

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে চিঠিটি পাঠানো হয়েছে।

ভুটানের চতুর্থ রাজা চিঠিতে আরও বলেছেন, মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আমার আন্তরিক অভিনন্দন এবং ‘তাশি ডেলেক’ জানাতে চাই। বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বিশেষ সম্পর্ক এবং বন্ধুত্ব প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার সরকার যে অবদান রেখেছেন তার জন্য ভুটানের সরকার ও জনগণ আন্তরিকভাবে কৃতজ্ঞ।

(খবর বাসস)

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com