মঙ্গলবার, ০৯:০১ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি-ইসি সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড গৌরনদীতে মাদক-সন্ত্রাস ঠেকাতে পুলিশের ভিন্নধর্মী উদ্যোগ, খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক পথে ফেরানোর প্রয়াস মোহাম্মদপুর থেকে আ. লীগের সাবেক এমপি আটক দুমকিতে তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে ইউপি সদস্য আটক হাইকোর্টে তথ্য গোপন করে হাদি হত্যা মামলার আসামির জামিন আবেদন নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ওসিদের কড়া বার্তা ‘ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে কিছু জানে না সরকার’

রেকর্ড ১০৩.৫ মিলিয়ন ডলারে রুশ সাংবাদিকের নোবেল পদক বিক্রি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২৩৬ বার পঠিত

ইউক্রেন যুদ্ধে বাস্তুচ্যুত শিশুদের সহায়তা জন্য নিলামে তোলা রাশিয়ান সাংবাদিক দিমিত্রি মুরাতভের নোবেল শান্তি পুরস্কার রেকর্ড ১০৩ দশমিক ৫ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। নোবেল পদকের ইতিহাসে নিলামে তোলা সর্বোচ্চ বিক্রির রেকর্ড এটি।

হেরিটেজ অকশন নামে একটি প্রতিষ্ঠান নিলামটি পরিচালনা করে। তবে প্রতিষ্ঠানটি নিলামে বিজয়ী দরদাতা কে ছিল তা প্রকাশ করেনি।

প্রায় ৩ সপ্তাহের নিলামে বিড করার পর মুরাতভ বিশ্ব শরণার্থী দিবসে (২০ জুন) এক সাক্ষাত্কারে বলেছেন, ‘আমি আশা করেছিলাম বিপুল পরিমাণে এটি বিক্রি হবে, তবে এটি এত বিশাল পরিমাণ হবে তা আশা করিনি।’

গত বছরের অক্টোবরে নোবেল পুরস্কার বিজয়ী হন দিমিত্রি মুরাতভ। তখন তিনি রাশিয়ান স্বাধীন সংবাদপত্র নোভায়া গাজেটার প্রধান সম্পাদক ছিলেন। পরে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের ওপর ক্রেমলিনের বাধা এবং জনগণের অসন্তোষের মধ্যে মার্চ মাসে প্রকাশনাটি বন্ধ করে দেয়া হয়।

মুরাতভ ইতোমধ্যে নগদ পাঁচ লাখ মার্কিন ডলার দাতব্য প্রতিষ্ঠানে দান করছেন।

নিলামে প্রাপ্ত অর্থ ইউনিসেফের মাধ্যমে সরাসরি ইউক্রেনের অসহায় শিশুদের কল্যাণে ব্যয় করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com