রবিবার, ০৭:৩৮ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট নারায়ণগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন হাইকোর্টের রায় : আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না ভাদ্রের কদবেলের টানে শিক্ষার্থী-পথচারীদের ভিড় নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, রিট খারিজ সচল হলো আদানির বিকল ইউনিট, স্বাভাবিক হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি চাঁদপুর -২ আসনের এমপি ড. আলহাজ্ব জালাল উদ্দিন ও তার স্ত্রী সাহানাজ পারভীনকে প্রবাসীদের নিয়ে গঠিত মতলব ফোরাম ইউকে কর্তৃক সংবর্ধনা কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু

রুশ ভবনে সুপারসনিক সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৪

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১৯২ বার পঠিত

রাশিয়ার ইয়েস্ক নগরীর একটি আবাসিক ভবনে একটি সুপারসনিক সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পুরো ভবনে আগুন ধরে যায়, ওপরের দিকে কয়েকটি তলা ধসে পড়েছে। প্রাথমিকভাবে অন্তত চারজন নিহত ও ১৯ জন আহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া আরো ছয়জন নিখোঁজ রয়েছে। সুখোই সু-৩৪ জঙ্গি বিমানটি বিধ্বস্ত হওযার আগে এর ক্রু বের হতে সক্ষম হন বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

বিমানটির একটি ইঞ্জিনে আগুন লেগে যাওয়ায় এটি বিধ্বস্ত হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

তবে ভবনটিতে বিধ্বস্ত হওয়ার পর এর এক থেকে নবম তলা পর্যন্ত সবজায়গায় আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর কর্মীরা হিমশিম খেয়েছে। ভবনটিতে মোট ৪৫টি অ্যাপার্টমেন্ট ছিল।

ইয়েস্ক নগরীটি আজভ সাগরের তাঙ্গারগ গালফে অবস্থিত। এই সাগরই ইউক্রেন ও দক্ষিণ রাশিয়াকে আলাদা করেছে। আর ইউক্রেনের মরিউপল নগরীর ঠিক অপর পাড়ে অবস্থিত এই নগরী। রুশ বাহিনী ফেব্রুয়ারিতে মরিউপল দখল করে নেয়।

সু-৩৪ সুপারসনিক দুই ইঞ্জিনের বোমারু বিমান। এটি রুশ বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ হাতিয়ার। সিরিয়া ও ইউক্রেন যুদ্ধে এই বিমান ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে।

রুশ বাহিনী ইউক্রেনে হামলা শুরু করার পর এ নিয়ে ১০টি রুশ জঙ্গি বিমান অ-সামরিকভাবে বিধ্বস্ত হলো।
সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com