বুধবার, ০৪:০৪ পূর্বাহ্ন, ০৪ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আগৈলঝাড়ায় নিজেরাই কবর তৈরি করে রহস্যের সৃষ্টি, প্রশাসনের অভিযানে উন্মোচন ঘটনার আশুলিয়ায় শতাধিক কারখানায় ছুটি, ৫০ পুলিশ সদস্য আহত হাম উপসর্গে গেল আরো ৬ প্রাণ তাহসিফ হত্যা মামলায় ফের ৩ দিনের রিমান্ডে দীপ শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড, ৪ যাবজ্জীবন শ্রমিক আন্দোলনে নাশকতা: আ. লীগের ৩৩ জন গ্রেপ্তার হাসিনা-কামালের সম্পত্তি বাজেয়াপ্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি তাহসিফ হত্যা মামলায় ফের ৩ দিনের রিমান্ডে দীপ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ব্যয় প্রায় ১২ বিলিয়ন ডলার, শীর্ষে ইলন মাস্ক শ্রমিক আন্দোলনের মধ্যেই মিরপুরে এক পুলিশকে ঘিরে মারধর

মুয়াজ্জিনকে হত্যার ঘটনায় বাবা-ছেলে আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৭ বার পঠিত

সুনামগঞ্জের তাহিরপুরে মসজিদের মুয়াজ্জিনকে পিটিয়ে হত্যার ঘটনায় পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। তারা এ হত্যা মামলার আসামি।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের কড়ইগড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল রাশিদ (৫৫) ও তার ছেলে আল আমিন(২৪)।

শনিবার রাতে উপজেলার গুটিলা গ্রামে নিকটাত্বায়ীদের বাড়িতে আত্বগোপনে থাকা অবস্থায় ওই দুই আসামিকে তাহিরপুর থানা পুলিশ গ্রেফতার করে৷

সুনামগঞ্জের অতিরিক্ত  পুলিশ সুপার মো. সুমন মিয়া যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রসঙ্গত, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২৪ আগষ্ট বুধবার সন্ধায় উপজেলার বড়গোপ টিলার নিচে বড়গোপ টিলা মসজিদের মুয়াজ্জিন আব্দুল হাশিম (৭০)কে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনার পরের দিন ২৫ আগষ্ট বৃহস্পতিবার নিহতের ছেলে মাসুক মিয়া বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় বৃহস্পতিবার উপজেলার বড়গোপটিলার জামির আলীর স্ত্রী এজহারভুক্ত আসামি শহর বানুকে গ্রেফতার করে পুলিশ।

এরপর শনিবার রাতে ওই হত্যা মামলায় আরও দুই  পলাতক আসামি আব্দুল রাশিদ, তার ছেলে আল আমিনকে গ্রেফতার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com