মঙ্গলবার, ০৭:৫৩ পূর্বাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল জানাল এনপিসিবিএল, রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত হওয়া ত্রুটি উদ্বেগজনক নয় আদ্‌-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরি নাই দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব ইরান ফুটবল দলের অধিনায়ক, যুক্তরাষ্ট্রে পা রাখার মুহূতেই আমরা মানসিক চাপ অনুভব করছি বেনজীরকে ৩০ দিনের মধ্যে বাংলাদেশে ফেরত নিতে আমিরাতের চিঠি বিশ্বকাপ, যুক্তরাষ্ট্রের সমালোচনায় ইরানের কোচ-অধিনায়ক স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত? ভ্রমণ জটিলতার পর অবশেষে যুক্তরাষ্ট্রে পৌঁছাল উরুগুয়ে

বাংলাদেশের কিছু অপরাধী এমপি আজিমকে হত্যা করেছে : ডিবি প্রধান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১২৩ বার পঠিত

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম বাংলাদেশের কিছু অপরাধীর হাতে নৃশংসভাবে খুন হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

বুধবার (২২ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হারুন-অর-রশিদ বলেন, একজন সংসদ সদস্যকে বাংলাদেশী অপরাধীরা নৃশংসভাবে হত্যা করেছে। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি যারা আছে তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় আনব। বিচারের মুখোমুখি করব। তদন্তের স্বার্থে নাম প্রকাশ করতে চাচ্ছি না।

ডিবি প্রধান বলেন,‘আমরা অধিক গুরুত্ব দিয়ে তদন্তের কাজ চালিয়ে যাচ্ছি। তিনি তিনবারের সংসদ সদস্য। এ বিষয়ে আমার ভারতের পুলিশের সাথে নিবিড়ভাবে কাজ করছি। আমাদের কাছে কয়েকজন আছে। তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি। একজন সংসদ সদস্যের হত্যাকাণ্ড কখনো মেনে নেয়া যায় না।’

তিনি বলেন,‘তদন্তের স্বার্থে আমরা এখনই সবকিছু বলতে চাচ্ছি না। আমাদের হাতে কয়েকজন আছে, আমরা তাদের আইনের আওতায় নিয়ে এসেছি। বাকি যারা রয়েছে সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং বিচারের মুখোমুখি করব।’

বিভিন্ন ধরনের ভুল তথ্য ছড়ানো হচ্ছে। কী কারণে হত্যার ঘটনা ঘটেছে জানা গেছে কি না? এ প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, আসলে এটা কী কারণে ঘটেছে জানতে আমাদের তদন্ত চলছে। এটা পারিবারিক নাকি আর্থিক নাকি এলাকায় কোনো দুর্বৃত্ত দমন করার কারণে এমন ঘটনা ঘটেছে- সবকিছু আমরা তদন্তে আনব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com