শুক্রবার, ০৩:১৭ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা কার্যকরী সংসদ তৈরি করেছ-জহির উদ্দিন স্বপন রাজপথের নৈরাজ্যের রাজনীতির পরিবর্তে কার্যকর সংসদ গড়ে তোলা হয়েছে: জহির উদ্দিন স্বপন গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনে জহির উদ্দিন স্বপন  পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল, এসবি প্রধান হলেন কামরুল আহসান ইউপি নির্বাচন : পাঁচ ধাপে ভোট চায় বিএনপি বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে সিমেন্টের বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান সংসদের তিন অধিবেশনে খরচ ৭০৩ কোটি টাকা ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী

বরিশালে ‘এক হাজার ইয়াবাসহ’ জামাই-শ্বশুর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২৭৪ বার পঠিত

বরিশালে এক হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার দুজন সম্পর্কে জামাই-শ্বশুর বলে জানা গেছে। নগরীর দক্ষিণপ্রান্ত আব্দুর রব সেরনিয়াবাত সেতু এলাকায় চেকপোস্ট বসিয়ে গতকাল বুধবার দুপু‌রে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন—কক্সবাজারের শেরে বাংলা নগরের বাসিন্দা হুমায়ুন কবির খান (৫১) এবং তাঁর মেয়ের জামাই সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দক্ষিণ তেগুরীচর খাস কাউনিয়া এলাকার সোহেল ফকির (৩০)।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, বরিশাল নগরী হয়ে মাদকের বড় চালান পটুয়াখালীতে নেওয়া হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে দপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেনের নেতৃত্বে একটি দল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর প্রবেশদ্বারে অবস্থান নিয়ে চেকপোস্ট বসায়। এর মধ্যে সেখান থেকে হুমায়ুন কবির খান এবং তাঁর মেয়ের জামাই সোহেল ফকির হেঁটে ব্রিজ পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন। ওই সময় তাঁদের দুজনকে আটকের পর তল্লাশি করা হয়। তল্লাশি চালিয়ে তাঁদের শরীর থেকে এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলছেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজন স্বীকার করেছেন, তাঁরা ইয়াবাগুলো পটুয়াখালীর এক ব্যবসায়ীকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় তাঁদের দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান এনায়েত হোসেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com