মঙ্গলবার, ১০:০৯ পূর্বাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল জানাল এনপিসিবিএল, রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত হওয়া ত্রুটি উদ্বেগজনক নয় আদ্‌-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরি নাই দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব ইরান ফুটবল দলের অধিনায়ক, যুক্তরাষ্ট্রে পা রাখার মুহূতেই আমরা মানসিক চাপ অনুভব করছি বেনজীরকে ৩০ দিনের মধ্যে বাংলাদেশে ফেরত নিতে আমিরাতের চিঠি বিশ্বকাপ, যুক্তরাষ্ট্রের সমালোচনায় ইরানের কোচ-অধিনায়ক স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত? ভ্রমণ জটিলতার পর অবশেষে যুক্তরাষ্ট্রে পৌঁছাল উরুগুয়ে

নাটোরে ৫২ কেজি গাঁজাসহ দুই নারী আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৩৩৩ বার পঠিত

নাটোরে ৫২ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। তারা হলেন- নীলা বেগম এবং সোনালী বেগম।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার তেলকুপি এলাকা থেকে তাদের আটক করে নলডাঙ্গা থানা পুলিশ।

নীলা বেগম সদর উপজেলার তেলকুপি গ্রামের আমির আলীর মেয়ে এবং সোনালি বেগম একই এলাকার সুমন প্রামাণিকের মেয়ে ও সাগর মোল্লার স্ত্রী।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, লালমনিরহাট থেকে একটি মিনি ট্রাকে করে এই গাঁজা নিয়ে আসছিলেন সদর উপজেলার তেলকুপি গ্রামের সাগর মোল্লা। খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ নলডাঙ্গা উপজেলার কালীগঞ্জ বাজার থেকে ট্রাকটিকে ধাওয়া করে। পরে গাঁজাসহ মিনি ট্রাক নিয়ে সাগর মোল্লা তার তেলকুপি বাড়িতে আসেন এবং সেখানে দুই বস্তায় ৫২ কেজি গাঁজা তার বাড়ির মধ্যে রেখে তিনি পালিয়ে যান। পুলিশ গিয়ে সেই বাড়ি থেকে গাঁজা উদ্ধার করে এবং সাগর মোল্লার স্ত্রী সোনালী বেগম ও তার চাচী নীলা বেগমকে আটক করে।

এছাড়া পরিবহনের কাজে নিয়োজিত ট্রাকটি জব্দ করে নলডাঙ্গা থানায় নিয়েছে পুলিশ। পলাতক সাগর তেলকুপি এলাকার মৃত মিন্টু মোল্লার ছেলে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com