মঙ্গলবার, ১০:২৪ পূর্বাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল জানাল এনপিসিবিএল, রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত হওয়া ত্রুটি উদ্বেগজনক নয় আদ্‌-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরি নাই দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব ইরান ফুটবল দলের অধিনায়ক, যুক্তরাষ্ট্রে পা রাখার মুহূতেই আমরা মানসিক চাপ অনুভব করছি বেনজীরকে ৩০ দিনের মধ্যে বাংলাদেশে ফেরত নিতে আমিরাতের চিঠি বিশ্বকাপ, যুক্তরাষ্ট্রের সমালোচনায় ইরানের কোচ-অধিনায়ক স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত? ভ্রমণ জটিলতার পর অবশেষে যুক্তরাষ্ট্রে পৌঁছাল উরুগুয়ে

কোটাবিরোধী আন্দোলনে অচল বরিশাল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৩২ বার পঠিত

সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এ আন্দোলনের ফলে সারা দেশের সঙ্গে বরিশালের সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। সড়কে দীর্ঘক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকে সব ধরনের যানবাহন।

আজ মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ১২টা থেকে জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠীর কোটা বাদে বৈষম্যমূলক সব কোটা বাতিলের দাবি জানায়।

সড়ক অবরোধের ফলে মহাসড়কে অন্তত তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। এ দিকে আন্দোলন সফল করতে যেকোনো পরিস্থিতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিএম কলেজ শিক্ষার্থী হুজাইফা রহমান বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে এ দেশকে মুক্ত করা হলেও আজ কোটা পদ্ধতি পাকিস্তানি শোষণ-বৈষম্য বহন করছে।

আমরা এ কোটা পদ্ধতি থেকে মুক্তি চাই। আমাদের দাবি হলো- মেধার ভিত্তিতে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া চালানো হোক। আমরা শিক্ষার্থীরা আগের মত ক্লাসে ফিরে যেতে চাই। আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে আমাদেরকে ক্লাসে ফিরিয়ে নিন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চললাম রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com