মঙ্গলবার, ০৫:১২ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সন্ত্রাসবিরোধী আইনে আগৈলঝাড়ায় উপজেলা’র সাবেক চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার গৌরনদীতে সালিশের দুই দিন পর যুবতীর রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তে মরদেহ গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।  গ্রেফতারের আগে পরোয়ানা যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের মানি লন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি, ছিঁড়ে ফেললেন ঢাবির শিক্ষার্থী মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর বিশ্বজুড়ে আজ উন্মুক্ত হচ্ছে আইওএস ২৭, আইফোনে মিলবে যে ৮ নতুন সুবিধা ইতালিতে হামলার পর দেশে ফিরেই যা বললেন বাঁধন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

‘আফ্রিদি না থাকায় ভারতীয় ব্যাটাররা স্বস্তিতে থাকবে’

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২০৬ বার পঠিত

পাকিস্তান ক্রিকেটের জন্য নিশ্চয়ই দুঃসংবাদ বয়ে এসেছে শাহীন শাহ আফ্রিদির ইনজুরি। ফলে ম্যাচজয়ী এই তারকা পেসারকে এশিয়া কাপের মতো বড় আসরে পাচ্ছে না দলটি। তবে আফ্রিদি না থাকায় টুর্নামেন্টে ভারতীয় টপঅর্ডার ব্যাটাররা স্বস্তিতে থাকবে বলে খোঁচা দিয়েছেন ওয়াকার ইউনিস।

আগামী ২৭ অক্টোবর শুরু হওয়া এশিয়া কাপের পরদিনই ভারত-পাকিস্তান মহারণ দেখা যাবে। তবে চিরপ্রতিদ্বন্দ্বী দুদলের সাক্ষাতের আগে সাবেক পাকিস্তান অধিনায়কের এমন মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে।

যদিও গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাঁহাতি আফ্রিদির কাছেই ধরাসায়ী হয়েছিল ভারত। তিনি টিম ইন্ডিয়ার টপঅর্ডারের তিন উইকেট নিয়ে ব্যাটিং লাইনআপ ভেঙে দিয়েছিলেন। পরে ম্যাচটি পাকিস্তান ১০ উইকেটে জেতে। যা বিশ্বকাপ ইতিহাসে ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম জয়।

টুইট মাধ্যমে ওয়াকার বলেন, ‘শাহীনের ইনজুরি ভারতীয় টপঅর্ডার ব্যাটারদের স্বস্তি এনে দেবে। আমরা খুবই হতাশ যে এশিয়া কাপ ২০২২ এ আফ্রিদিকে পাচ্ছি না।’

এর আগে শনিবার পাকিস্তান দল থেকে আফ্রিদির ছিটকে পড়ার খবর পাওয়া যায়। তাকে অন্তত ৪ থেকে ৬ সপ্তাহ মাঠে বাইরে থাকতে হবে। তিনি ডান হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছেন।

আফ্রিদি শুধু এশিয়া কাপেই নয়, ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ৭ ম্যাচ সিরিজের টি-টোয়েন্টিও খেলতে পারবেন না। আগামী অক্টোবরে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ফেরার আশা করছেন তিনি। এটা হবে অক্টোবরেই অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ প্রস্তুতি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com