মঙ্গলবার, ০৯:১৫ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

সৌম্যকে ছাড়িয়ে ডাকের বিশ্বরেকর্ডে শানাকা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলংকার দুই তারকা ব্যাটার কুশল মেন্ডিস ও দাসুন শানাকা অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়লেন। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে বিব্রতকর পরিস্থিতি পড়েন তারা।

পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচে এখনও রানের খাতা খুলতে পারেননি কুশল মেন্ডিস। এবারও তিনি আউট হয়েছেন শূন্য রানে।

আর শানাকা এখন টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিকবার শূন্য রানে আউট হওয়ার (ডাক) বিশ্বরেকর্ড নিজের করে নিয়েছেন। তার ডাক সংখ্যা দাঁড়াল ১৪-এ। এ তালিকায় তিনি ছাড়িয়ে গেলেন বাংলাদেশের সৌম্য সরকার ও আয়ারল্যান্ডের পল স্টার্লিংকে (১৩ করে ডাক)। এছাড়া আইসিসির সহযোগী দেশের মধ্যে রুয়ান্ডার কেভিন ইরাকোজি, জেপি বিমেনিমানা ও মার্টিন আকায়েজুও এই তালিকায় আছেন।

এর নিচে আছেন কেভিন ও’ব্রায়েন (আয়ারল্যান্ড) ও রোহিত শর্মা (ভারত), দু’জনেরই ১২টি ডাক। পাকিস্তানের হয়ে সর্বাধিক ডাকের মালিক উমর আকমল, যার সংখ্যা ১০।

মঙ্গলবার মাঠের লড়াইয়ে পাকিস্তান ২০২২ সালের চ্যাম্পিয়নদের ৫ উইকেটে হারিয়েছে। আসরের ১৫তম ম্যাচে ২ ওভার বাকি থাকতে জিতে নেয় সালমান আঘার দল।

এ জয়ে পাকিস্তানের ফাইনাল খেলার আশা উজ্বল হলো। তবে লংকানরা অনেক যদি কিন্তুর মধ্যে পড়ে গেল। বুধবার ভারত বাংলাদেশকে হারালেই বাদ টি–টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নরা।

আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা শ্রীলংকা নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান করে। জবাবে ৫ উইকেট হারিয়ে গন্তব্যে পৌঁছে যায় পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com