সোমবার, ০৫:১১ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও কোচ সিম্পসন আর নেই

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১০৫ বার পঠিত

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও পরবর্তীতে কোচের দায়িত্ব পালন করা বব সিম্পসন আর নেই। আজ শনিবার ৮৯ বছর বয়সে মারা যান অস্ট্রেলিয়ার হয়ে ৬২টি টেস্ট ম্যাচ খেলা এই তারকা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড তার মৃত্যুর ঘোষণা দিয়ে বলেছেন, ‘বব সিম্পসন অস্ট্রেলিয়ান ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন এবং যেসব ভাগ্যবান মানুষ তার খেলা দেখেছেন বা তার জ্ঞান নিতে পেরেছেন তাদের জন্য এটি একটি দুঃখের দিন।’

১৯৮০ ও ১৯৯০ এর দশকে অ্যালান বর্ডার ও মার্ক টেলরের অধিনায়কত্বে নবজাগরণ পায় অস্ট্রেলিয়া ক্রিকেট। সেই সময়ে কোচ ছিলেন এই সিম্পসন।

খেলোয়াড় হিসেবে ১৯৫৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয় সিম্পসনের। এরপর ৬২ ম্যাচে ৪৬.৮১ গড়ে ৪ হাজার ৮৬৯ রান করেন, যার মধ্যে ১০টি সেঞ্চুরি এবং ২৭টি হাফ-সেঞ্চুরি ছিল। ১৯৬০ এর দশকে নিজেকে নির্ভরযোগ্য উদ্বোধনী ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি। ১৯৬৪ সালে তিনি ১ হাজার ৩৮১ রান করেন, যা সেই সময়ে একটি রেকর্ড। ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে তার সর্বোচ্চ টেস্ট স্কোর ৩১১।

সিম্পসন একজন দক্ষ লেগস্পিনারও ছিলেন। ৭১ উইকেট ঝুলিতে আছে তার। এছড়াা স্লিপে দুর্দান্ত ফিল্ডিংও করতেন। খেলোয়াড় হিসেবে অবসরের আগে ভারতের বিপক্ষে তার শেষ টেস্টে ছিল। ১৯৬৮ সালে অবসর নেন তিনি। পরে ১৯৭৭ সালে ৪১ বছর বয়সে অবসর থেকে ফিরে এসে আবার দলকে নেতৃত্ব দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com