সোমবার, ০৬:২৪ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

শিরোপার এক পা দূরত্বে লিভারপুল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১০৪ বার পঠিত

ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রবিবার রাতে জয় পেয়েছে আর্সেনাল। তাতে শিরোপা যে লিভারপুলের গতকালই নিশ্চিত হচ্ছে না, সেটা জানা গেছে। তবে জয় নিয়ে নিজেদের কাজটা ঠিকই করে রাখল আর্না স্লটের দল। আর এক ম্যাচ জিতলেই প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত হবে অলরেডদের।

গতকল লেস্টার সিটির মাঠে ১-০ গোলের কষ্টার্জিত জয় পায় লিভারপুল। দলের হয়ে একমাত্র গোল পান ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। কালকের জয়ের পর ৩৩ ম্যাচে ২৪ জয় ও ৭ ড্রয়ে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ১৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আর্সেনাল।

এদিকে, লিভারপুলের বিপক্ষে হারের পর প্রিমিয়ার লিগ থেকে অবনমন নিশ্চিত হয়ে গেছে হামজা চৌধুরীর সাবেক ক্লাব লেস্টার সিটির। ১৮ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছে সাবেক চ্যাম্পিয়নরা।

লিভারপুল কষ্ট করে জিতলেও গতকাল দাপুটে জয় পেয়েছে আর্সেনাল। রিয়ালকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করা দলটি পুঁচকে ইপ্সউইচের মাঠে ৪-০ গোলে জিতেছে। গানারসদের হয়ে জোড়া গোল করেছেন লিয়ান্দ্রো ট্রসার্ড একটি করে গোল বুকায়ো সাকা ও ইথান নোয়ানেরির।

রাতের অন্য ম্যাচে হেরেছে সাবেক চ্যাম্পিয়ন উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স। নিজেদের মাঠেই তারা হেরেছে ১-০ গোলে। ৩৩ ম্যাচে দুই দলেরই পয়েন্ট সমান ৩৮ করে, গোল ব্যবধানে এগিয়ে ১৪ নম্বরে আছে হুবেন আমুরির ম্যানচেস্টার ইউনাইটেড। আরেক ম্যাচে ফুলহ্যামের মাঠে হারের শঙ্কা কাটিয়ে ২-১ গোলের দারুণ জয় পেয়েছে চেলসি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com