বুধবার, ০৬:৪৫ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

গ্রীষ্মের শুরুতে তিতা কেন খাবেন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪২ বার পঠিত

গ্রীষ্মের শুরুতে অনেক রোগের প্রকোপ দেখা দেয়। এ সময় রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে তিতা জাতীয় খাবার খেতে পারেন। বিশেষ করে এ সময় করলা, নিম, শজনে খেতে পারেন।

করলা এমন একটি সবজি, যা সারা বছর পাওয়া যায়। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, বি কমপ্লেক্স, বিটা কেরাটিন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। করলা ‘ইমিউনিটি বাড়াতে, ব্লাড প্রেশার, সুগার কমাতে সাহায্য করে। এর মধ্যে অ্যান্টি-ইনফ্ল্যামেটারি উপাদান আছে যা, ব্লাডে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এর ফলে হার্ট ভালো থাকে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ হয়। করলার মধ্যে থাকা স্যাপোনিনস এবং টারপেনয়েডস চুল, ত্বক ভালো রাখে। নিমের মধ্যে রয়েছে আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, ফসফরাস। নিমের মধ্যে থাকা আয়রন হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট রক্ত পরিশোধনে সাহায্য করে। শজনে ডাঁটা বা ফুলও উপকারী। এতে ভিটামিন সি, এ, কে, বি আছে। ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে, সর্দি-কাশি নিরাময়ে সাহায্য করে। কালমেঘ আর থানকুনি পাতাও অনেক রোগের উপশম করে। এদের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্ত পরিশুদ্ধ করে, ইমিউনিটি বাড়ায়।

গরমকালে তিতা খাওয়া ভালো, খালি পেটে খেলে বেশি উপকার। কৃমি সারাতে, লিভার ভালো রাখতে বা জন্ডিসের রোগীদের জন্য নিম উপকারী। বলা হয় ‘উচ্ছে, নিম বা শজনের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা কৃমি সারাতে, লিভার ভালো রাখতে সাহায্য করে। এগুলো ইমিউনিটি বাড়ায় তাই পক্স, জন্ডিসের সংক্রমণ থেকে দূরে থাকা যায়। তিতার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যে বহু রোগের উপশম করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com