শনিবার, ১০:৫৩ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শেবাচিমে আগুন, অক্সিজেন সংকটে ২ রোগীর মৃত্যুর অভিযোগ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩১ বার পঠিত

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ভবনে আগুন লেগেছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে হাসপাতালের মেডিসিন ভবনের পঞ্চম তলার বারান্দায় থাকা ফোম ও বালিশে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় অক্সিজেন সংকটে দুই রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। তারা হলেন- বরিশাল সদর উপজেলার বারোজ্যৈর হাট এলাকার আবুল হোসেন হাওলাদার ও পটুয়াখালী সদর উপজেলার আতাউর রহমান।

সময়মতো তাদের অক্সিজেন সরবরাহ করতে না পারায় মারা গেছেন বলে স্বজনরা অভিযোগ করে। এছাড়া আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে দায়িত্বে থাকা দুই আনসার সদস্য আহত হন।
ফায়ার সার্ভিস সদস্যরা জানায়, রাত ১১টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। হাসপাতালের পঞ্চম তলার মেডিসিন ওয়ার্ডের পেছনের একটি বারান্দায় থাকা ফোম ও বালিশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা তদন্ত শেষে জানা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস।

শেবাচিমের সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. আব্দুল মুনয়েম সাদ বলেন, তদন্ত না করে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব না। ওই ভবনে প্রায় ১৪৮ জন রোগী ছিলেন, যাদের মধ্যে কয়েকজন গুরুতর অবস্থায় ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com