সোমবার, ০৪:৪৩ পূর্বাহ্ন, ২৭ জুলাই ২০২৬, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যারা ‘ক্রসফায়ারে’ একরামুল হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল কোনো বাধা ছাড়াই দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বাস রুটে আসছে বড় পরিবর্তন সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আন্দোলন সফল, এবার কি ভোটের রাজনীতিতে নামবে ‘ককরোচ জনতা পার্টি’

জ্বলবে না বারুদ____লিপি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৩১৩ বার পঠিত

ঘরে ঘরে, অলিগলিতে, রাজপথে
যতই করো তিরস্কার প্রতিবাদের বজ্রকন্ঠ,
এ মনে জেগে উঠবে না স্পৃহা,
যে মন ছায়ার সাথে মিশে পিষ্ট হতে হতে মিশে গেছে মৃত নক্ষত্রির বুকে,
যদি না সে আসে সম্মুখপানে।
দিতে পারো আরো বেশী চিৎকার,
দিতে পারো আরো আরো আরো তিরস্কার,
হাজারটা কাঠি জ্বালিয়েও যুদ্ধে ফেরার বারুদ জ্বলবে না এ বুকে।
আমি অনেক ক্লান্ত,
মনে হয় কতযুগ ধরে নিদ্রাহীন ক্লান্তিতে নুয়ে আছি।
আমাকে থাকতে দাও অদৃশ্য সংসারে,
আমি এবার বিশ্রাম চাই,
খুব বিশ্রাম ;
আমায় ক্ষমা করো,
পরিশ্রান্ত দীর্ঘ বিশ্রাম চাই।
যতই কর না কেন ব্যঙ্গ,
কর না কেন যতই বিদ্রোহ চিৎকার,
জেগে উঠবে না এ বুকে
কর্মচেতনা বিদ্রোহ বারুদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com