শনিবার, ০৬:৫২ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা, মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান

ইফতারে হালিম কতটা স্বাস্থ্যসম্মত?

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ২৪৭ বার পঠিত

নানান পদের ডাল, মাংস ও বিভিন্ন রকমের মশলার সংমিশ্রণে তৈরি করা হয় এ খাবারটি। খেতে সুস্বাদু হওয়ায় মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সব শ্রেণির মানুষের কাছে রয়েছে এ খাবারটির সমান কদর। নানান মশলার ব্যবহার এবং রান্নার কৌশলের ভিন্নতার কারণে দোকান ভেদে এ খাবারটির স্বাদও হয় ভিন্ন।

ইতিহাসবিদদের মতে, মোঘলদের হাত ধরেই আমাদের দেশে এ খাবারের প্রচলন শুরু হয়েছে। রান্না শেষে ধনিয়া পাতা, আদা কুচি, ভাজা পেঁয়াজ ও বিট লবণ দিয়ে, পরিবেশন করা হয় এ খাবারটি। পাত্রের আকার ভেদে ১০০ টাকা থেকে হাজার টাকাও বিক্রি হয় হালিম।

এদিকে বিভিন্ন রকম ডাল ও মাংস দিয়ে তৈরি করা হয় বলে, ইফতারে পুষ্টির চাহিদা পূরণে সক্ষম হালিম। তবে সারাদিন রোজা থাকার পর শারীরিক অবস্থা বিবেচনায়, খাবারটি এড়িয়ে চলার পরামর্শ বিশেষজ্ঞদের।

সাজেদা ফাউন্ডেশনের ডায়েট ও নিউট্রিশন বিভাগের কো-অর্ডিনেটর ইসরাত জাহান বলেন, হালিম উচ্চ প্রোটিন যুক্ত খাবার হওয়ায় ইফতারে এ খাবারটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তবে আমাদের মাথায় রাখতে হবে যেদিন আমাদের মেন্যুতে হালিম থাকবে সেদিন যেন অন্যান্য তৈলাক্ত খাবার না থাকে।

তিনি বলেন, কিডনি ও ডায়াবেটিস রোগীদের এ খাবারটি না খাওয়া ভালো। তবে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা সপ্তাহে একবার মুরগি দিয়ে তৈরি হালিম খেতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com