বুধবার, ০৬:৩৪ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৩১৬ বার পঠিত

দেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল পর্যন্ত) অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, নতুন মৃতদের মধ্যে চারজন ময়মনসিংহ বিভাগের। মৃতদের মধ্যে বন্যার পানিতে ডুবে চারজন এবং আরেকজন অন্য কারণে মারা যান।

১৭ মে থেকে ২৩ জুন পর্যন্ত মৃত্যুর এ সংখ্যা রেকর্ড করা হয়েছে।

বন্যাকবলিত মোট ৭০টি উপজেলার মধ্যে সিলেট বিভাগে ৩৩টি, রংপুর বিভাগে ১৬টি, ময়মনসিংহ বিভাগে ২০টি এবং চট্টগ্রাম বিভাগে একটি উপজেলা রয়েছে।

সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও কুড়িগ্রাম সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা যেখানে যথাক্রমে ১৩, ১১, ১০ ও ৯টি উপজেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

মোট এক হাজার ৮১৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং দুই হাজার ছয়টি মেডিক্যাল টিম বন্যার্ত মানুষজনকে বিভিন্ন স্বাস্থ্যসেবা দেয়ার কাজ করছে।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com