সোমবার, ০৬:২০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

বাজওয়াকে নিয়ে ফের ‘বোমা ফাটালেন’ ইমরান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১২৪ বার পঠিত

গত বছরের এপ্রিলে এক অনাস্থা ভোটের মাধ্যমে পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। এর পর থেকে তিনি তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল কামার জাভেদ বাজওয়াকে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেই আসছেন। খবর নিউজ ইন্টারন্যাশনাল।

এবার পিটিআই প্রধান দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে এক চিঠি লিখেছেন। সেখানে তিনি বর্তমানে সাবেক সেনাপ্রধান বাজওয়ার বিরুদ্ধে তদন্ত করার আহ্বান জানিয়েছেন।

ইমরান খান লিখেছেন, অত্যন্ত বিরক্তিকর কিছু তথ্য এখন জনসাধারণের কাছে এসেছে, যা স্পষ্ট করে দিয়েছে জেনারেল (অব.) বাজওয়া বারবার তার শপথ লঙ্ঘন করেছেন।

চিঠিতে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, বাজওয়া এক সাংবাদিকের কাছে স্বীকার করেছেন যে আমরা ইমরানকে দেশের জন্য বিপজ্জনক বলে মনে করি যদি তিনি ক্ষমতায় থাকেন।

বাজওয়ার সঙ্গে এক সাংবাদিকের সাক্ষাৎকারের কথা উল্লেখ করে ইমরান খান দাবি করেছেন, বাজওয়া প্রকাশ করেছেন তার কাছে আমার কথোপকথনের রেকর্ড আছে। ইমরান খান বলেন, এটা আবারও বাজওয়ার শপথের পাশাপাশি মৌলিক মানবাধিকারের গুরুতর লঙ্ঘন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com