সোমবার, ০১:০৩ পূর্বাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সিলেট সরকারি মহিলা কলেজের মেধাভিত্তিক তালিকায় ২৯৬তম স্থান অর্জন করেছেন তাহরিন রানিছা রউফ নারীর অগ্রযাত্রায় সমঅধিকার ও সুযোগ নিশ্চিতের আহ্বান-গৌরনদীতে মহিলা সমাবেশে স্বপন অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার-জহির উদ্দিন স্বপন গৌরনদীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকিস্তানে বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি জাতিসংঘ সফর : বিশ্বমঞ্চে বাংলাদেশের আত্মবিশ্বাস সর্বোচ্চ শিখরে পৌঁছেছে: মাহ্দী আমিন কুখ্যাত খুনী এরশাদ শিকদার’র সহযোগী জয়নাল গ্রেফতার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেপ্তার ৯ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আ. লীগ নেত্রী বকুল গ্রেপ্তার

অমিক্রন নিয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ২৯৭ বার পঠিত

করোনার নতুন ধরন ‘অমিক্রন’ নিয়ে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক থেকে তিনি এ নির্দেশ দেন।

গণভবন থেকে ভার্চ্যুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। আর মন্ত্রীরা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৈঠকে যোগ দেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকে বিশেষ করে ওমিক্রন নিয়ে বেশি আলোচনা হয়েছে। এটার বিষয়ে খুবই কেয়ারফুল (সতর্ক) থাকতে বলা হয়েছে। আপনারা জানেন এটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে।

জিম্বাবুয়েফেরত দেশের দুজন নারী ক্রিকেটারের শরীরে করোনার নতুন ধরন অমিক্রন শনাক্ত হয়েছে। অবশ্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজই জানিয়েছেন, যে দুজনের শরীরে অমিক্রন শনাক্ত হয়েছিল, তাঁরা এখন ভালো আছেন, সুস্থ আছেন। তৃতীয় কোনো ব্যক্তির শরীরে অমিক্রন পাওয়া যায়নি।

এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চলতি মাসেই বুস্টার ডোজ দেওয়া শুরুর পরিকল্পনা রয়েছে। শুরুতে ষাটোর্ধ্ব ও সম্মুখসারির যোদ্ধাদের বুস্টার ডোজ দেওয়া শুরুর পরিকল্পনা আছে সরকারের। আজ কেবিনেট মিটিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। চলতি মাসেই ষাটোর্ধ্ব ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। সে লক্ষে প্রস্তুতি চলছে। বুস্টার ডোজের জন্য প্রয়োরিটি সেট করা হবে। আগে ফ্রন্ট লাইনারদের দেওয়া হবে।
এ সময় ওমিক্রন আক্রান্ত দুই নারী ক্রিকেটার ভালো আছেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আর কারও সংক্রমণের খবর এখনও পাওয়া যায়নি বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, টিকা যারা নেননি টিকা নিয়ে সুরক্ষিত হয়ে যান। ১১ কোটি টিকা দেওয়া হয়েছে। হাতে আছে ৪ কোটি। আজ আরও ৪০ লাখ আসবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com