শনিবার, ১১:২৭ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জনগণ যখন অবাধে বাধাহীনভাবে রায় দিতে পারে, তখনই জনগণ ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে দেশের প্রধানমন্ত্রী বানায়-এম. জহির উদ্দিন স্বপন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণ যখন অবাধে বাধাহীনভাবে রায় দিতে পারে, তখনই জনগণ ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে দেশের প্রধানমন্ত্রী বানায়। এই হিংসা শেখ হাসিনা ভুলতে পারে না। এই আক্রোশ শেখ হাসিনা ভুলতে পারেনা। এই বিদ্বেষ শেখ হাসিনা ভুলতে পারে না। সেই কারণেই একের পর এক ষড়যন্ত্র চক্রান্ত বিএনপি’র বিরুদ্ধে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে। আর এখন তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র, চক্রান্ত করছে। শেখ হাসিনা, তার আওয়ামীলী চক্র, তাদের দোসর ও দেশি-বিদেশী মিত্ররা মিলে অব্যাহত ভাবে ষড়যন্ত্র ও চক্রান্ত করে যাচ্ছে।
বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার বিকেলে বরিশালের সরকারি গৌরনদী কলেজ জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটি শুক্রবার বাদ আছর বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ওই দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করে। বাদ আছর শুরু হয়ে মাগরিবের আযানের পূর্ব পর্যন্ত চলে দোয়া ও মোনাজাতের অনুষ্ঠানটি। দুই উপজেলার ৫ হাজারের অধিক নেতাকর্মী, সমর্থক দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।
ওই দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে অংশগ্রহণ করে এম. জহির উদ্দিন স্বপন আরো বলেন, প্রতিদিন টেলিভিশনে শেখ হাসিনা বিষোদগার করত, কখনো শহীদ জিয়াউর রহমানের বিরুদ্ধে কখনো বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কখনো তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল, অশালীন, অরুচিপূর্ণ কথাবার্তা বলতো। বেগম খালেদা জিয়া ইস্পাত কঠিনের মত নিরবে নিভৃতে এই অত্যানচার নির্যাতন অপবাদ বুকে গোপন করে রেখেছিলেন। কখনোই কোন অশ্লীল কথা বলেন নাই, কখনো কোন অশালীন কথা বলেন নাই, কখনোই কোন আক্রোশ, বিদ্বেষ, প্রতিহিংসা ছাড়ান নাই। সমস্ত বিচারের ভার তিনি আল্লাহর উপর দিয়ে রেখেছিলেন। আর জনগণকে সাথে নিয়ে গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন অব্যাহতভাবে। আজ তার অসুস্থতায় পুরো দেশবাসী তার জন্য দোয়া করছে। তার প্রতি সম্মান দেখাচ্ছে।
ওই দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে দুই উপজেলার গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের মধ্যে অংশগ্রহণ করেন, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম কাজল, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুর রহমান, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরীফ, পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব মো্ঃ ফরিদ মিয়া, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ কামাল হোসেন বিপ্লব প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com