শনিবার, ১১:৩০ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মধ্য রাত থেকে সকালের মধ্যে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মধ্যরাতে কিংবা শুক্রবার (৫ ডিসেম্বর) সকালের মধ্যে লন্ডনে নেওয়া হবে। তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটি সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ কথা জানিয়েছেন।

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল গেটের সামনে বৃহস্পতিবার দুপুরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্সে লননে যাবেন খালেদা জিয়া। এরই মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সটি কাতার থেকে বাংলাদেশের উদ্দেশে রওয়ানা করেছে।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আমরা আশাবাদী। তিনি সুস্থ হয়ে আবারও দেশে ফিরবেন এটাই আমাদের প্রত্যাশা। যাত্রাপথে তার সার্বক্ষণিক চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল সঙ্গে থাকবেন।’

খালেদা জিয়ার চিকিৎসায় এরই মধ্যই চীন ও যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দুটি দল ঢাকায় এসে এভারকেয়ার হাসপাতালে তার অবস্থা পর্যবেক্ষণ করছেন। বুধবার (৩ ডিসেম্বর) রাতে চীনা চিকিৎসকদের দ্বিতীয় দল হাসপাতালে পৌঁছে। চার সদস্যের বিশেষজ্ঞ দলটি রাতেই মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা করে।

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে বুধবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। হাসপাতালে তাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সঙ্গে ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) টানা এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন। স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২৩ নভেম্বর হাসপাতালটিতে যান তিনি। সেদিন রাতে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি রাখা হয়। সেই থেকে তিনি সেখানে চিকিৎসাধীন। ২৭ নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে সিসিইউতে চিকিৎসা দিচ্ছে মেডিকেল বোর্ড। একই সঙ্গে দেশি-বিদেশি চিকিৎসকের তত্ত্বাবধানে চলছে তার চিকিৎসা।

উন্নত চিকিৎসার জন্য এর আগে গত জানুয়ারিতে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে প্রথমে হাসপাতালে, পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিয়েছিলেন তিনি। প্রায় চার মাস লন্ডনে অবস্থানের পর গত ৬ মে তিনি দেশে ফেরেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com